দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দুই দলের ব্যাটারদের সেঞ্চুরিতে জমজমাট ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে ৮ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। শেষ ওভারে নাটকীয়তায় ভরা ম্যাচে ২ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রংপুর।
রংপুরের জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ৬ রান। মেহেদি হাসান রানার করা ওভারের প্রথম তিন বলে লিটন দাস ও খুশদিল শাহ নেন ৩ রান। চতুর্থ বলে বড় শট খেলতে গিয়ে লিটনের ব্যাট থেকে বল অনেকটা উঁচুতে উঠলেও ফাঁকা জায়গায় পড়ায় আসে ২ রান। তখন ২ বলে প্রয়োজন ছিল মাত্র ১ রান। পরের বলে ওয়াইড করেন রানা, আর তাতেই ২ বল হাতে রেখে জয় নিশ্চিত করে রংপুর।
এর আগে মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৩ রান তোলে নোয়াখালী এক্সপ্রেস। দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করে অপরাজিত ১০৭ রান করেন হাসান ইসাখিল।
জবাবে রংপুর রাইডার্স ১৯ ওভার ৪ বলে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। দলের জয়ের নায়ক তাওহিদ হৃদয়। তিনি ৬৩ বলে খেলেন দুর্দান্ত ১০৯ রানের ম্যাচজয়ী ইনিংস।
এমএস/