দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিসিবি ও আইসিসির মধ্যকার ভার্চুয়াল কল থেকে পরস্পরবিরোধী তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার মূল আলোচনার বিষয় ছিল বাংলাদেশ আসন্ন টি২০ বিশ্বকাপে অংশ নিতে ভারত সফর করবে কি না।
ইএসপিএনক্রিকইনফো জানতে পেরেছে যে, আইসিসি মঙ্গলবার বিসিবিকে সাফ জানিয়ে দিয়েছে যে, নিরাপত্তার অজুহাতে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নেওয়ার অনুরোধ তারা প্রত্যাখ্যান করছে।
ধারণা করা হচ্ছে, আইসিসি বিসিবিকে বলেছে হয় বাংলাদেশকে ভারতে গিয়ে খেলতে হবে, অথবা পয়েন্ট হারানোর (ওয়াকওভার) ঝুঁকি নিতে হবে। তবে বিসিবির দাবি, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে তাদের এমন কোনো চূড়ান্ত সময়সীমা বা আল্টিমেটাম দেওয়া হয়নি।
মঙ্গলবার অনুষ্ঠিত এই কলের ফলাফল সম্পর্কে এখন পর্যন্ত বিসিসিআই বা বিসিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। গত রোববার বিসিবি একটি চিঠি লিখে আইসিসিকে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নেওয়ার বিষয়টি ‘বিবেচনা’ করতে বলেছিল, যার প্রেক্ষিতেই এই ভার্চুয়াল বৈঠকটি অনুষ্ঠিত হয়।
ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে ২০ দলের এই টুর্নামেন্ট শুরু হতে আর এক মাসেরও কম সময় বাকি। টুর্নামেন্টটি আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ৮ মার্চ শেষ হওয়ার কথা। বাংলাদেশ রয়েছে 'সি' গ্রুপে। তাদের প্রথম তিনটি ম্যাচ কলকাতায় হওয়ার কথা রয়েছে।
৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি, ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড ও ১৭ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে মুম্বাইয়ে খেলা।
আইসিসিকে চিঠি দেওয়ার পেছনে মূল কারণ ছিল বিসিসিআইএর পক্ষ থেকে কলকাতা নাইট রাইডার্সকে দেওয়া একটি নির্দেশ। বিসিসিআই কেকেআরকে বলেছিল বাংলাদেশের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে, যাকে ফ্র্যাঞ্চাইজিটি গত ডিসেম্বরের নিলামে ৯.২ কোটি রুপিতে কিনেছিল।
বিসিসিআই-এর এই সিদ্ধান্তের কথা সংবাদমাধ্যমকে জানান সংস্থাটির সচিব দেবজিৎ সাইকিয়া। তবে ২০২৬ সালের নিলামে বিক্রি হওয়া একমাত্র বাংলাদেশি খেলোয়াড় মুস্তাফিজকে কেন ছেড়ে দিতে বলা হলো, তার কোনো কারণ সাইকিয়া জানাননি। জানা গেছে যে, আইপিএল গভর্নিং কাউন্সিল এই বিষয়ে কোনো বৈঠক করেনি। ফলে সাইকিয়া ছাড়া আর কে কে মুস্তাফিজের বিষয়ে এই সিদ্ধান্তের সঙ্গে জড়িত ছিলেন, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।
কে