দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের মূল পর্বে উঠতে ব্যর্থ হয়েছে দুইবারের বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ। বাছাইপর্বে ছিটকে যাবার পর দেশের মাটিতে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজেও হেরেছে দলটি। এবার শুরুর হচ্ছে ওয়ানডে সিরিজ। ঘরের মাঠে ভারতকে চ্যালেঞ্জ জানিয়ে সোমবার শক্তিশালী দল ঘোষণা করেছে উইন্ডিজ।
যে দলে রাখা হয়নি অন্যতম অল-রাউন্ডার জেসন হোল্ডার ও ব্যাটার নিকোলাস পুরানকে। ১৫ সদস্যের দলে রাখা হয়েছে হার্ড-হিটার ব্যাটার শিমরন হেটমায়ার ও পেসার ওশানে থমাসকে। তারা দুজনেই লম্বা সময় ছিলেন দলের বাইরে। ২০২১ সালের জুলাই মাসে সবশেষ ওয়ানডে খেলেছিলেন হেটমায়ার। থমাস খেলেছিলেন ২০২০ সালের জানুয়ারিতে।
এছাড়া দলে জায়গা পেয়েছেন পেসার জয়ডেন সিলস ও লেগ স্পিনার ইয়ানিক কারিয়াহ। চোট কাটিয়ে দলে ডাক পেয়েছেন স্পিনার গুদাকেশ মোটি। চোটের কারণে বাদ পড়েছেন অলরাউন্ডার কিমো পল।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে আগামী ২৭ জুলাই বার্বাডোজের কেনসিংটন ওভালে। একই ভেন্যুতে হবে দ্বিতীয় ম্যাচ ২৯ জুলাই এবং ১ আগস্ট ত্রিনিদাদের ব্রায়ন লারা ক্রিকেট একাডেমিতে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ম্যাচটি।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড:
শেই হোপ (অধিনায়ক), রোভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), অ্যালিক অ্যাথানাজে, ইয়ানিক কারিয়াহ, কেসি কার্টি, ডমিনিক ড্রেকস, শিমরন হেটমায়ার, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, গুদাকেশ মোতি, জয়ডেন সিলস, রোমারিও শেফার্ড, কেভিন সিনক্লেয়ার ও ওশানে থমাস।
এমআর/