দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মঙ্গলবার অনুষ্ঠিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে ইংলিশ ওপেনার পিল সল্টকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনও দল। অথচ সল্ট নিলামের আগে উইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে সেঞ্চুরি (১০৯*) হাঁকিয়ে জানান দিয়েছিলেন। তবুও তাকে নিয়ে কোনও আগ্রহ দেখায়নি।
সেই ক্ষোভেই হয়তো নিলামের পরদিন খেললেন বিস্ফোরক ইনিংস। বুধবার ভোরে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড। ব্যাট করতে নেমে দুই ওপেনার পিল সল্ট ও জস বাটলার জড় তোলেন বাউন্ডারির। দুজনের জুটি ভাঙে দশম ওভারে১১৭ রান তুলে। বাটলার ফিরেন ২৯ বলে ৫৫ রান করে।
এরপর বাকি সময়টায় সল্ট ছিলেন অনবদ্য। ৫৭ বলে ৭টি চার ও ১০টি ছক্কায় ২০৮.৭৭ স্ট্রাইক রেটে ১১৯ রানের ইনিংস খেলে বিদায় নেন আন্দ্রে রাসেলের বলে বোল্ড হয়ে।
এছাড়া উইল জ্যাকস ৯ বলে ২৪ ও লিয়াম লিভিংস্টোন খেলেন ২১ বলে ৫৪ রানের ঝোড়ো ইনিংস। কুড়ি ওভারে ৩ উইকেট হারিয়ে ২৬৭ রান তোল ইংলিশরা।
লক্ষ্য তাড়া করতে নেমে ক্যারিবীয়দের শুরুটা খারাপ হলেও নিকোলাস পুরানের ৩৯, শেরফান রাদারফোর্ডের ৩৬ আর আন্দ্রে রাসেলের ২৫ বলে ৫১ রানের ইনিংসে আশা দেখালেও শেষ পর্যন্ত ১৫.৩ ওভারে ১৯২ রানে থামে উইন্ডিজ।
ইংল্যান্ডের পক্ষে ৩টি উইকেট নেন রিস টপলে। ২টি করে উইকেট নেন স্যাম কারান ও রেহান আহমেদ।
এমআর/