দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দুর্দান্ত বোলিংয়ে রংপুর রাইডার্সকে মাঝারি সংগ্রহে আটকে রেখেছিল ঢাকা ক্যাপিটালস। লক্ষ্য তাড়ায় শুরুটাও ছিল ভালো। তবে শেষদিকে ব্যাটিংয়ের গতি বাড়াতে না পারায় জয়ের সুযোগ হাতছাড়া হয় ঢাকার। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১০ রান, কিন্তু মুস্তাফিজুর রহমানের নিয়ন্ত্রিত বোলিংয়ে সেই সমীকরণ মেলাতে পারেননি মোহাম্মদ মিঠুন ও সাইফ হাসানরা।
সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্স নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৫ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন মাহমুদউল্লাহ।
জবাবে ঢাকা ক্যাপিটালস ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫০ রানের বেশি করতে পারেনি। অর্ধশতক পেলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি মিঠুন।
এমএস/