• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

বিসিবির উচিত সরকারের সঙ্গে কথা বলে একটা বলিষ্ঠ পদক্ষেপ নেওয়া: খালেদ মাহমুদ সুজন

স্পোর্টস ডেস্ক
  ০৩ জানুয়ারি ২০২৬, ১৮:৪১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দৃশ্যপট হঠাৎই ঘোলা হলো। একতরফাভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডই পরিস্থিতি ঘোলাটে করে দিলো। বাংলাদেশ পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল খেলতে নিষেধ করলো ভারতীয় ক্রিকেটের অভিভাবক সংস্থা বিসিসিআই। বিসিসিআইয়ের সে নির্দেশ মেনে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজকে বাদ দিয়েছে আনুষ্ঠানিকভাবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

কেন, কী কারণে কাটারমাস্টারকে আইপিএলে না খেলার নির্দেশ? ভারতীয় ক্রিকেট বোর্ড সুস্পষ্ট ব্যাখ্যা দেয়নি। তবে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতার অতিরঞ্জিত খবর ভারতীয় গণমাধ্যমে আসার পর মোস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ নিয়ে আপত্তি জানায় দেশটির বেশ কিছু উগ্রবাদী ধর্মীয় সংগঠনের কয়েকজন হিন্দু রাজনৈতিক নেতা।

অবশেষে সেই সব সংগঠনের হুমকিকে ভয় পেয়ে বিসিসিআই মোস্তাফিজকে খেলাতে নিষেধ করে দেয় কলকাতা নাইট রাইডার্সকে। কেকেআর কর্তৃপক্ষও সুবোধ বালকের মতো সে নির্দেশ মেনে সোয়া ৯ কোটি রুপিতে কেনা মোস্তাফিজকে না খেলানোর ঘোষণা দিয়ে ফেলেছে।

খুব স্বাভাবিকভাবেই তা মিডিয়ার মাধ্যমে ভারত ছাপিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে সংগত কারণেই ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বাংলাদেশের প্রতিটি ক্রিকেট অনুরাগীর মনে রাজ্যের ক্ষোভের সঞ্চার ঘটেছে।

সবার একটাই কথা, ভারতের উগ্রবাদী সংগঠনের হুমকি-ধামকি ও দাবির মুখে যদি বিসিসিআই মোস্তাফিজের আইপিএল খেলার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে এক মাস পর যে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ, সেখানে বাংলাদেশ দল খেলতে যাবে কিভাবে?

বাংলাদেশের গ্রুপের ৪টি ম্যাচের ৩টিই আবার কলকাতার ইডেন গার্ডেনে। আর একটি মুম্বাইতে। ভারত সরকার, বিসিসিআই আর কেকেআর মিলে এক মোস্তাফিজকে নিরাপত্তা দিতে পারেনি, টি-টোয়েন্টি বিশ্বকাপে যখন ১৫ ক্রিকেটার, কোচিং-সাপোর্টিং স্টাফসহ বাংলাদেশের যে ২৫–৩০ জনের বহর যাবে, তার নিরাপত্তা কে দেবে?

কাজেই বাংলাদেশের উচিত আইসিসির মাধ্যমে ভারতকে জানিয়ে দেওয়া, ‘আমরাও তোমাদের মাটিতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলব না।’

বাংলাদেশের সাধারণ ক্রিকেট অনুরাগীদের সাথে সহমত পোষণ করেছেন বাংলাদেশের ক্রিকেটের লড়াকু যোদ্ধা খালেদ মাহমুদ সুজন। আজ শনিবার পড়ন্ত বিকেলে সিলেটে জাগো নিউজের সাথে আলাপে নোয়াখালী এক্সপ্রেস কোচ বলেন, ‘আমার মনে হয় এরই মধ্যে যা ঘটেছে, তা আমাদের জন্য লজ্জার। আমাদেরও উচিত এর একটা বিহিত করা।’

জাতীয় দলের সাবেক অধিনায়ক, কোচ, টেকনিক্যাল ও টিম ডিরেক্টর বলেন, ‘আমাদের দেশের অন্যতম সেরা বোলার মোস্তাফিজ সোয়া ৯ কোটি রুপিতে বিক্রি হয়েছে। কেকেআরের হয়ে তার এবারের আইপিএল খেলার কথা। অথচ কয়েকটি উগ্রবাদী ধর্মীয় সংগঠনের হুমকি ও দাবির মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই মোস্তাফিজকে না খেলানোর নির্দেশ দিলো। আর কেকেআরও তা মেনে মোস্তাফিজকে না করে দিলো। এরকম পরিস্থিতিতে আমার মনে হয় আমাদের মানে বিসিবির, যত দ্রুত সম্ভব একটা বলিষ্ঠ পদক্ষেপ নেওয়া উচিত।’

সিলেটে অবস্থানরত সুজনের কথা, ‘আমি মনে করি বিসিবির উচিত সরকারের সঙ্গে কথা বলা। তারপর একটা স্থির সিদ্ধান্তে উপনীত হয়ে আইসিসির কাছে বিকল্প প্রস্তাব দিয়ে ফেলা। সে সিদ্ধান্ত নিলে আমাদের সম্মান-মর্যাদা অক্ষুন্ণ থাকবে।’

আরও পড়ুন

তোপের মুখে মুস্তাফিজকে বাদ দিল কলকাতা নাইট রাইডার্স

আইপিএলে খেলা হচ্ছে না মুস্তাফিজের

কী সেই প্রস্তাব? সুজন সরাসরিই বয়কটের কথা বললেন, ‘আমাদের উচিত আইসিসির কাছে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া যে, আমরা ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলব না।’

তিন যুগ ধরে দেশের ক্রিকেটের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত খালেদ মাহমুদ সুজনের মতে, ‘আমার মনে হয় সম্ভাব্য সেরা সমাধান হতে পারে সেটাই। যেহেতু ভারত নিরাপত্তার দোহাই তুলে মোস্তাফিজকে আইপিএল খেলতে নিষেধ করেছে। খুব স্বাভাবিকভাবেই ভারতীয় ক্রিকেট বোর্ড তথা ভারত সরকার আমাদের জাতীয় দলের বহরের নিরাপত্তা দিতে পারবে না। আর দিতে চাইলেও আমরা ওই ঝুঁকির মধ্যে যাব কেন? তার চেয়ে আইসিসির মাধ্যমে ভারতকে বলে দেওয়া উচিত-আমরা তোমাদের দেশে খেলতে যাব না। আমাদের খেলাগুলো শ্রীলঙ্কায় দিতে হবে। আর আমরা ফাইনাল খেললেও নিরপেক্ষ ভেন্যুতে গিয়ে খেলব। ভারতে না।’

কে

  • মোস্তাফিজ
  • সুজন
এ সম্পর্কিত আরও খবর
বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক মোহন-সম্পাদক সুজন
বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক মোহন-সম্পাদক সুজন
মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সম্পাদক সুজন বর্মণ
মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সম্পাদক সুজন বর্মণ
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিক প্রার্থীদের বিষয়ে ইসি এখন তদন্ত করতে পারে: সুজন
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিক প্রার্থীদের বিষয়ে ইসি এখন তদন্ত করতে পারে: সুজন
রূপগঞ্জে বিএনপির মোস্তাফিজুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত
রূপগঞ্জে বিএনপির মোস্তাফিজুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।