দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লালমনিরহাটে আট বছর আগে আট বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় সুজন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত সুজন লালমনিরহাট সদর উপজেলার তালুক খুটামারা এলাকার সাইদুল ইসলামের ছেলে।
মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল আট বছরের শিশু রিয়ামনি ও তার মা। বাড়ি ফেরার সময় লালমনিরহাট আদালত প্রাঙ্গণের সামনে বাসের জন্য অপেক্ষা করছিল তারা।
এ সময় শিশুটিকে ঘোরানোর কথা বলে ফুসলিয়ে কাছের এয়ারপোর্ট এলাকার একটি ভুট্টাক্ষেতে নিয়ে যায় সুজন। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে সুজন পালিয়ে যায়।
পরে শিশুটির বাবা বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় সুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি অ্যাডভোকেট লুৎফর রহমান বলেন, আদালত চত্বর থেকে শিশুকে ফুসলিয়ে নিয়ে নির্যাতনের ঘটনাটি চাঞ্চল্যকর ছিল। বিচারিক প্রক্রিয়ায় আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
যে আই