দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন সাকিব আল হাসান। দলের জয়ে ভূমিকা রেখেছেন ব্যাটে-বলে দুই দিক থেকেই। শনিবার রাতে তার দল মন্ট্রিয়েল টাইগার্স হারিয়েছেন মিসিসাগা প্যান্থার্সের বিপক্ষে।
ব্রাম্পটনে শনিবার টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় সাকিবের মন্ট্রিয়েল। ব্যাট করতে নেমে দুই ওপেনার টম কুপার ও ক্রিস গেইল সাজঘরে ফেরেন সমান ১ রান করে।
এরপর নাভিন্ত ধালিওয়ালের ব্যাটে ঘুরে দাঁড়ায় মিসিসাগা। সঙ্গে আজম খান দ্রুত রান তুলতে থাকেন। যদিও সাকিবের বলে থামতে হয় আজমকে। সুইপ খেলতে গিয়ে লেগ বিফোরের শিকার হন এই পাকিস্তানি ব্যাটার।
ধালিওয়াল থামেন ৪৬ রান করে।, তবে জেমস নিশামের ৩৫ বলে ৫৪ রানের ইনিংসে ভর করে ৬ উইকেটে ১৪০ রান তুলে মিসিসাগা।
মন্ট্রিয়ালের পক্ষে সাকিব ৪ ওভারে ২৮ রান দিয়ে নেন ১ উইকেট। এছাড়া ৩ উইকেট নেন কালিম সানা। ২ উইকেট নেন কার্লোস ব্র্যাথওয়েট।
জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৫.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সাকিবের দল। দলের জয়ে ওপেনার ক্রিস লিনের অপরাজিত ৬৪ (৪৫) রান ছাড়াও সাকিব খেলেন ২৪ বলে ৫টি চার ও ২ ছক্কায় ৩৬ রানের ইনিংস। শেষ দিকে শেরফান রাদারফোর্ড ২০ বলে করেন ২৭ রান।
মিসিসাগার হয়ে ১টি করে উইকেট নেন জাসকারান সিং, প্রভিন কুমার ও উসমান কাদির।
এমআর/