দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নেয় পাকিস্তান, অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ওঠে ভারত। ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্ধির লড়াই চলছে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।
দিবারাত্রির ম্যাচে ভারত টস জিতে ব্যাট করার আমন্ত্রণ জানায় পাকিস্তানকে। আগে ব্যাট করে নির্দিষ্ট ওভার শেষে পাকিস্তান সংগ্রহ করেছে ৮ উইকেটে ৩৫২ রান।
দুই ওপেনারের জুটি থেকে আসে ১২১ রান। জুটি ভাঙে ৫৯ রান করা সিয়াম আইয়ুবের বিদায়ে। এরপর দলীয় ১৪৬ রানের মাথায় বিদায় নেন আরেক ওপেনার সাহিব্জাদা ফারহান (৬৫)।
দলের পক্ষে ১০৮ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন চার নম্বরে ব্যাট করতে নামা তৈয়ব তাহির। ৭১ বলে ১২টি চার ৪টি ছক্কায় খেলেন দুর্দান্ত ইনিংসটি। এছাড়া সমান ৩৫ করে রান করেন ওমর ইউসুফ ও মুবাসির খান। শেষ দিকে মেহরান মুমতাজের ১৩ ও মোহাম্মদ ওয়াসিমের ১৭ রানে পাহাড়সম সংগ্রহ পেয়ে যায় পাকিস্তান।
ভারতের পক্ষে ২টি করে উইকেট নেন রাজবর্ধন হাঙ্গারগেকার ও রিয়ান পরাগ। ১টি করে উইকেট পান হার্সিত রানা, মানাভ সুতার এবং নিশান্ত সিন্ধু।
এমআর/