দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ জয়ের পর প্রথমবার ওয়ানডেতে হারানো। শুধু তাই নয়, তৃতীয় ও শেষ ম্যাচ ড্র করে ১-১ সমতায় সিরিজ শেষ করতে পারায় বড় অংকের বোনাস ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানান, দলের সব প্লেয়ারদের জন্য ২৫ লাখ টাকা, এছাড়া যারা ভালো পারফর্ম্যান্স করেছেন তাদের আলাদা করে ১০ লক্ষ্য টাকার বোনাস এবং দলের সাপোর্ট স্টাফদের মিলে মোট ৩৫ লাখ টাকা বোনাস দেয়া হবে।
তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের নারী ক্রিকেটের ইতিহাসে প্রথম আর্ন্তজাতিক সেঞ্চুরি করার রেকর্ড গড়া ফারজানা হক পিংকিকে ২ লক্ষ্য টাকা ছাড়াও যারা ব্যক্তিগতভাবে ভালো পারফর্ম করেছে তাদের আলাদা আলাদা বোনাস দিয়েছে বোর্ড।
এ নিয়ে বোর্ড প্রধান বলেছেন, ‘আমাদের সেঞ্চুরি আছে একটা। বেশ কয়েকটা মেয়ে খুব ভালো খেলেছে। দলের জন্য এমনিতে ২৫ লাখ টাকা দিচ্ছি। সেঞ্চুরির জন্য, সঙ্গে যারা (ব্যক্তিগতভাবে) পারফর্ম করেছে তাদের আলাদা আলাদা টাকা দিচ্ছি। সব মিলিয়ে আমার ধারণা ৩৫ লাখ হবে।’
পাপন আরও বলেছেন, ‘প্রথম দিন (মূলত দ্বিতীয়) ম্যাচটা দেখেছিলাম মাঠে বসে। ওদিনও আমি বলেছিলাম যে আমি সন্তুষ্ট, খেলা দেখে হতাশ না। বলার পেছনে কারণ ছিল একটাই, ভারতের মেয়েদের যে দলটা, আমাদের চেয়ে অনেক শক্তিশালী। তাদের সঙ্গে যেভাবে খেলেছে, খেলাটা আমরা হেরেছি। কিন্তু হতাশ না। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ভারত। ওরা যেমন সুযোগ সুবিধা দেয়, আমরা তেমন দিতে পারি না।’
মেয়েরাও পর্যাপ্ত সুযোগ পেলে দুর্দান্ত দল হয়ে উঠবে মন্তব্য করে পাপন বলেন, ‘মেয়েদের দলকে আমরা যতটা দুর্বল মনে করি, তারা কিন্তু তাদের এত দুর্বল মনে করে না। তারা যত শক্তিশালী প্রতিপক্ষই হোক না কেন, সাহস নিয়ে খেলে। প্রথম ওয়ানডে জিতল, এটা তো একটা অস্বাভাবিক ব্যাপার। ভারতের সঙ্গে জেতার পর অধিনায়কের সঙ্গে কথা বলি। বলি যে, তোমরা বোনাস পাবে। সামনে দুটো ম্যাচ আছে, দেখো সিরিজটা জেতা যায় কিনা। আমি নিজে যে খুব বিশ্বাস করেছি তা না। তবে তোমরা খুব ভালো খেলেছো। তারপর যে খেলাটা দেখলাম সিরিজে, একটা জিনিস আমরা বলতে পারি, নিঃসন্দেহে সবাই স্বীকার করবে মেয়েরা আপ্রাণ চেষ্টা করছে। তাদের নিবেদনে, কাজের ধরনে কোনো সমস্যা নাই। তাদের অনেকের পারফরম্যান্স ভালো উন্নতি করেছে। এটা চোখে পড়ার মতো।’
এমআর/