দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতা হলো না ভারতের। তিন ম্যাচের সিরিজে প্রথম ওয়ানডে হারের পর দ্বিতীয় ম্যাচে জয় পেলেও আজ তৃতীয় ম্যাচে জয়ের দ্বারপ্রান্তে চলে গেলেও শেষ পর্যন্ত বাংলাদেশি বোলারদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে ড্রতে নিষ্পত্তি হয় ম্যাচ।
তাই ট্রফি ভাগাভাগি করতে হয়েছে ভারতকে। বাংলাদেশের দেওয়া রান তাড়া করতে নেমে বেশ ভালোই জবাব দিচ্ছিলেন ভারতীয় ব্যাটাররা। তবে অধিনায়ক হারমানপ্রীত কৌরের আউট নিয়ে হচ্ছে সমালোচনা।
বাঁহাতি স্পিনার নাহিদার বল সুইপ করতে গেলে হারমানপ্রীত ব্যাট-বল এক করতে পারেননি ঠিকঠাক। প্যাডে লেগে বল স্লিপে ক্যাচ নেন ফাহিমা। বল প্যাডে লাগার সঙ্গে সঙ্গেই নাহিদা আবেদন করলে আম্পায়ার তানভীর আহমেদ আঙুল তুলে জানান দেন আউট।
তাতে ক্ষিপ্ত হয়ে যান ভারতীয় অধিনায়ক। এমন কী ব্যাট দিয়ে স্টাম্প ভাঙার মতো অনাকাঙ্খিত ঘটনাও ঘটান। উইকেট ছাড়তে ছাড়তে চতুর্থ আম্পায়ারকে থাম্বস আপ দেখান তিনি।
এখানেই শেষ নয়, ড্রেসিংরুমে ঢোকার পথে ব্যাট-হেলমেট ছুঁড়ে আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করেন। সেই ঘটনা টেনে আনেন পুরষ্কার বিতরণী মঞ্চেও।
আম্পায়ারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করে হারমানপ্রীত বলেন, ‘আমি মনে করি ক্রিকেট ছাড়াও এই ম্যাচ থেকে অনেক কিছু শেখার ছিল। যে মানের আম্পায়ারিং হয়েছে তাতে আমরা খুবই বিস্মিত। কিন্তু...আমরা সামনে যখন বাংলাদেশে আসবো নিশ্চিত করে আসতে হবে, এ ধরনের আম্পায়ারিংয়ের মুখোমুখি হতে হবে। ঠিক সেভাবেই আমাদেরকে খেলতে হবে।’
এই সিরিজে ডিআরএস ছিল না বিধায় হারমনপ্রিত ক্যাচ আউট হয়েছেন নাকি লেগ বিফোর হয়েছেন সেটি বোঝার উপায় ছিল না। যদিও পরে ক্যাচ আউট দেওয়া হয়।
আম্পায়ারিং নিয়ে নিজের রাগ ঝাড়তে গিয়ে হারমনপ্রিত আরও বলেন, ‘যেটা আগে বললাম, প্যাথেটিক আম্পায়ারিং। আমরা আম্পায়ারের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে খুবই হতাশ।’