দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহরাব হোসেন অপির পর বাংলাদেশের দ্বিতীয় কোনও ব্যাটার করলেন গোটা পঞ্চাশ ওভার ব্যাটিং। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ইনিংস শেষ করলেন পঞ্চাশতম ওভারের শেষ বলে। তার আগে রচনা করে গেছেন বাংলাদেশের নারী ক্রিকেটে ইতিহাস।
ভারতের বিপক্ষে আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে থাকা বাংলাদেশকে দ্বিতীয় ম্যাচে হারিয়ে সমতা আনে ভারত। আজ সিরিজ নির্ধারনী ম্যাচে সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যৌতি।
ব্যাট করতে নেমে শুরুর থেকেই সাবধানী ছিলেন দুই ওপেনার শামিমা সুলতানা ও ফারজানা হক। দুজনের জুটি ভাঙে দলীয় ৯৩ রানের মাথায় শামিমার বিদায়ে। ৭৮ বলে ৫টি চারে শামিমা খেলেন ৫২ রানের ইনিংস।
এরপর নিগার সুলতানাকে নিয়ে ভালোই এগুচ্ছিলেন শামিমা। তবে নিগার থামেন ব্যক্তিগত ২৪ রান করে। এরপর রিতু মনি ২ রান করে বিদায় নিলেও ফারজানা ছিলেন দুর্বার।
লক্ষ্যে অবিচল থেকে ব্যাট করছিলেন ফারজানা। শেষ পর্যন্ত পৌঁছে যান কাঙ্ক্ষিত লক্ষ্যে। ১৫৬ বলে ৭টি চারের মারে পূর্ণ করেন শতক। এর মধ্য দিয়ে ফারজানা হয়ে গেছেন বাংলাদেশের নারী ক্রিকেটের ইতিহাসে প্রথম সেঞ্চুরিয়ান। শেষ দিকে সোবহানা মোস্তারির ২৩ রানের ইনিংসে ভর করে ৪ উইকেটে সংগ্রহ করেছে ২২৫ রান। যা ভারতের বিপক্ষে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ স্কোর।
এর আগে ছিল ২০১৩ সালে আহমেদাবাদে ৯ উইকেটে ২১০ রান করেছিল বাংলাদেশ। এছাড়া দেশের মাটিতে সর্বোচ্চ ছিল ৭ উইকেটে ২১০, যা হয়েছিল সাভারে ২০১১ সালে।