দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিগ ব্যাশ লিগে অভিষেক ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেন্স। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) হোবার্টে সিডনি থান্ডারকে ৪ উইকেটে হারায় হোবার্ট। এই ম্যাচ দিয়ে প্রথমবারের মতো বিগ ব্যাশে মাঠে নামেন রিশাদ।
টস হেরে আগে ব্যাট করে সিডনি থান্ডার ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০ রান তোলে। শুরুতেই ঝড়ো ব্যাটিং করেন ম্যাথিউ গিল্কস। তিনি ৭ বলে ২০ রান করে আউট হন। স্যাম কনস্টাস ২৫ বলে ২৮ রান করেন। স্যাম বিলিংস ৩ এবং অলিভার ডেভিস ২ রান করে ফিরে যান।
৪ উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়া দলকে এগিয়ে নেন ক্যামেরন ব্যানক্রাফট ও শাদাব খান। ব্যানক্রাফট ৪৪ বলে ৬১ রান করেন। শাদাব খান ২৪ বলে ৩৪ রান যোগ করেন। ড্যানিয়েল শামস ২৩ রানে অপরাজিত থাকেন। হোবার্টের হয়ে স্টানলাকে ৩ উইকেট নেন। ক্রিস জর্ডান ২টি এবং নাথান এলিস ১টি উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে হোবার্ট হারিকেন্সের শুরুটা ভালোই হয়। মিচেল ওয়েন ১৪ বলে ৩২ রান করে আউট হন। এরপর নিখিল চৌধুরী ও বেন ম্যাকডারমটের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় হোবার্ট। নিখিল ৩১ বলে ৪১ এবং ম্যাকডারমট ২৪ বলে ৩৮ রান করেন। টিম ডেভিড ১৭ রান যোগ করেন।
শেষদিকে অধিনায়ক নাথান এলিস ও ক্রিস জর্ডানের ব্যাটে ১ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় হোবার্ট।
বোলিংয়ে রিশাদ হোসেন ছিলেন নিয়ন্ত্রিত। ৩ ওভার বল করে তিনি ১৮ রান দেন। একটি বাউন্ডারি ছাড়া বড় কোনো শট হজম করেননি। উইকেট না পেলেও অভিষেক ম্যাচে তার পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে।
এমএস/