দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের ‘এ’ দলকে চেপে ধরেছে বাংলাদেশ ‘এ’ দল। ১০০ রানের আগে চার উইকেট হারায় তারা।
কলম্বোয় অনুষ্ঠিত এই ম্যাচে শেষ খবর পাওয়া পর্যন্ত ৪০ ওভারে ৭ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৪৫ রান। ক্রিজে রয়েছেন অধিনায়ক ইয়াশ ধুল (৩২)। তার সঙ্গী মানব সুথার।
এর আগে মাত্র ২৯ রানে প্রথম উইকেট হারায় ভারত। ২৪ বলে তিন চারে ২১ রান করে ফেরেন ওপেনার সাই সুদর্শন। দলীয় ৭৫ রানে নিকিন জোশের উইকেট হারায় ভারত। তার সংগ্রহ ১৭ রান করেন। ১৪তম ওভারে বিতর্কিত স্টাম্পিং থেকে বাঁচলেও ১৯তম ওভারে আউট হন তিনি।
এরপর আরেক ওপেনার অভিষেক শর্মার উইকেট শিকার করেন বাঁহাতি তরুণ স্পিনার রাকিবুল হাসান। পরে ক্রিজে নামা নিশাত সিধুকে ক্যাচে পরিণত করেন এই বাঁহাতি স্পিনার। আর রায়ান প্রাগকে (১২) তুলে নেন তানজিদ সাকিব। ধ্রুব জুয়েলকে আউট করেন শেখ মেহেদী।