• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় ৭ বাংলাদেশি, বাদ সাকিব

স্পোর্টস ডেস্ক
  ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:০৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

আইপিএলের প্রাথমিক নিলাম তালিকায় থাকলেও চূড়ান্ত তালিকায় স্থান পাননি সাকিব আল হাসান। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি আসরে তার ফেরাও আপাতত হচ্ছে না। চূড়ান্ত তালিকায় প্রত্যাশিতভাবেই আছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ থেকে এই তালিকায় আরও ছয়জন ক্রিকেটার রয়েছেন, যেখানে আছে চমকপ্রদ নামও।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মুস্তাফিজের সঙ্গে চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান, নাহিদ রানা, রাকিবুল হাসান ও শরিফুল ইসলাম।

সবচেয়ে চমকপ্রদ নামটি নিঃসন্দেহে রাকিবুল। ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাঁহাতি এই স্পিনার এখনও বাংলাদেশ জাতীয় দলে খেলেননি। তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন, তবে ২০২৩ এশিয়ান গেমসে তিনি জাতীয় দলে খেলেননি। যুব পর্যায়ের পর থেকে দেশের ঘরোয়া ক্রিকেটে রাকিবুল নিয়মিত খেলছেন। ইমার্জিং দল, হাই পারফরম্যান্স স্কোয়াড ও বাংলাদেশ ‘এ’ দলেও তার উপস্থিতি নিয়মিত। তবে বিপিএলে তার রেকর্ড খুব উজ্জ্বল নয়; ২২ ম্যাচে ১৬টি উইকেট নিয়েছেন।

সবমিলিয়ে ৬৯টি টি-টোয়েন্টিতে তার উইকেট সংখ্যা ৬৯, ওভারপ্রতি রান হার ৬.৯০। দেশের বাইরে কোনো লিগে খেলার অভিজ্ঞতা নেই।

আইপিএল নিলামের প্রাথমিক তালিকায় যে কেউ নাম লিখাতে পারতেন। এরপর দলগুলোর আগ্রহ অনুযায়ী গঠিত হয় চূড়ান্ত তালিকা। এবার প্রাথমিক তালিকায় ১ হাজার ৩৯০ জন ক্রিকেটার ছিলেন, যেখানে চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন মাত্র ৩৫০ জন। রাকিবুলের চূড়ান্ত তালিকায় থাকা তাই বিশেষ কৌতূহল সৃষ্টি করেছে।

চূড়ান্ত তালিকার ৩৫০ জনের মধ্যে ভারতীয় ক্রিকেটার ২৪০ জন, বিদেশি ১১০ জন। এই ৩৫০ জনের মধ্যে নিলামে সর্বোচ্চ ৭৭ জন ক্রিকেটার দল পেতে পারেন। বিদেশি ক্রিকেটারের জন্য ৩১টি স্থান ফাঁকা রয়েছে।

ভারতীয় ২৪০ জন ক্রিকেটারের মধ্যে ২২৪ জন আনক্যাপড। বিদেশি ক্রিকেটারের মধ্যে রাকিবুলসহ মাত্র ১৪ জন আনক্যাপড। আনক্যাপড হিসেবে গণ্য হয় যারা কখনও জাতীয় দলে খেলেননি, সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচের পাঁচ বছর পেরিয়ে গেছে বা পাঁচ বছর ধরে কেন্দ্রীয় চুক্তিতে নেই।

মুস্তাফিজ নিজেকে নিলামে রেখেছেন সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে, যেখানে পারিশ্রমিক ২ কোটি রুপি। এই ক্যাটাগরিতে মোট ৪০ ক্রিকেটার রয়েছেন।

আসন্ন আইপিএল নিলামের চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশের সাতজন ক্রিকেটার স্থান পেয়েছেন। তারা হলেন—মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, রাকিবুল হাসান ও শরিফুল ইসলাম। সাকিব আল হাসান ১ কোটি রুপি ভিত্তিমূল্যে নিবন্ধিত হলেও চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন।

আরও পড়ুন

বিপিএল থেকে সরে যাওয়ার গুঞ্জন নিয়ে চট্টগ্রাম রয়্যালসের বিবৃতি

অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২০ দলে বাংলাদেশের আরহাম ইসলাম

মনোনীত বাংলাদেশিদের মধ্যে সর্বাধিক মনোযোগ আকর্ষণ করছেন তারকা পেসার মুস্তাফিজুর রহমান। তিনি ২ কোটি রুপি ভিত্তিমূল্যের তালিকায় রয়েছেন। বাকি পাঁচজন ক্রিকেটারের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি নির্ধারিত হয়েছে। তারা হলেন—রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

বাংলাদেশি সাতজনের মধ্যে একমাত্র রাকিবুল হাসানই জাতীয় দলে খেলেননি। তার ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি। এই মুহূর্তে মুস্তাফিজ সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি খেলছেন। দুবাই ক্যাপিটালসের হয়ে অসাধারণ ফর্মে থাকা এই বাঁহাতি পেসারের দিকে আইপিএলের দলগুলোর নজর থাকবে নিশ্চিত।

এবি/

  • সাকিব আল হাসান
  • আইপিএল
  • মুস্তাফিজুর রহমান
এ সম্পর্কিত আরও খবর
টিভিতে আজকের খেলা (১২ মে ২০২৬)
টিভিতে আজকের খেলা (১২ মে ২০২৬)
টিভিতে আজকের খেলা (৭ মে ২০২৬)
টিভিতে আজকের খেলা (৭ মে ২০২৬)
পিএসএল ও আইপিএলসহ আজ যেসব খেলা দেখেবেন (২৬ এপ্রিল ২০২৬)
পিএসএল ও আইপিএলসহ আজ যেসব খেলা দেখেবেন (২৬ এপ্রিল ২০২৬)
নতুন ডিজিটাল গণমাধ্যম ‘বিয়ন্ড বাংলা’ নিয়ে আসছেন সাকিব আল হাসান
নতুন ডিজিটাল গণমাধ্যম ‘বিয়ন্ড বাংলা’ নিয়ে আসছেন সাকিব আল হাসান
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।