দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গলে সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নিয়েছে পাকিস্তান। বাবর আজমের নেতৃত্বাধীন দলটি ৫ম দিনে ম্যাচ জিতেছে চার উইকেটে। পাকিস্তানের প্রথম ইনিংসে ২০৮ রানের অপরাজিত ইনিংস খেলার জন্য ম্যাচ সেরার পুরষ্কার পেয়েছেন সৌদ শাকিল। ৫ম দিনের শুরুতে পাকিস্তান ১৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৮৩ রানে পিছিয়ে ছিল, হাতে ছিল সাত উইকেট। পিচ স্পিনারদের জন্য যথেষ্ট সহায়ক হলেও সেটি প্রবাথ জয়সুরিয়া এবং রমেশ মেন্ডিসের আটকানোর যথেষ্ট রান ছিল না।
এতক্ষণ পর্যন্ত সবই ঠিকঠাক ছিল কিন্তু পুরষ্কার বিতরণী মঞ্চে দেখা গেল অপ্রত্যাশিত ঘটনা। ম্যাচ উইনার চেক নিতে গিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। কিন্তু সেই চেকে শব্দে পরিমাণ ছিল 'ইউএস ডলার দুই হাজার মাত্র' আর অঙ্কে দেখা যায় সেটি '৫ হাজার মার্কিন ডলার'। এমন ঘটনা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। যা হাস্যরসের জন্ম দেয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে (এসএলসি) নিয়ে।
অবস্থা বেগতিক দেখে খানিক পরেই প্রাইজ-মানি ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করে এসএলসি। এ নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বিব্রতকর ভুলের জন্য ক্ষমা চেয়েছে এবং জানিয়েছে বিজয়ী দল প্রাইজমানি হিসেবে ৫ হাজার মার্কিন ডলার পেয়েছে।
“দুই দলের মধ্যে ১ম টেস্ট ম্যাচের বিজয়ীকে দেওয়া ‘প্রেজেন্টেশন চেক’-এ যে ত্রুটি হয়েছিল তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি৷ ম্যাচ-পরবর্তী উপস্থাপনা পুরস্কারগুলো গ্রাউন্ড রাইটস হোল্ডার দ্বারা তৈরি করা হয়। তবে এ ব্যপারে আমাদের সতর্ক তা অবলম্বন করা উচিৎ ছিল।”
এসএলসি আরও জানায়, " শ্রীলঙ্কা ক্রিকেট এই দুর্ঘটনার সম্পূর্ণ দায় নেবে এবং ক্রিকেটপ্রেমী জনসাধারণকে প্রতিশ্রুতি দিতে চায় যে ভবিষ্যতে এই ধরনের ‘ত্রুটি’ এড়ানো নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেওয়া হবে।”