দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টানা দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করলেন ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। রায়পুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৯০ বলে ৭ চার ও ২ ছক্কায় তিন অঙ্ক ছুঁয়েছেন তিনি। ওয়ানডে ক্রিকেটে এটি তার ৫৩তম সেঞ্চুরি।
এর আগে তিন দিন আগে রাঁচিতে প্রথম ওয়ানডেতেও সেঞ্চুরি করেন কোহলি। দুটিই এসেছে ২৮০ দিন পর সেঞ্চুরি-খরা ভেঙে।
সব মিলিয়ে তিন ফরম্যাটে কোহলির সেঞ্চুরি এখন ৮৪টি। কিংবদন্তি শচীন টেন্ডুলকারের শত সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করতে হলে তাকে আরও ১৬টি সেঞ্চুরি করতে হবে।
তবে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় কোহলির সামনে এখন শুধু ওয়ানডে ফরম্যাটই বাকি। বিশ্লেষকদের মতে, টেস্ট ক্রিকেটে আরও কিছুদিন খেললে তার জন্য ১০০ সেঞ্চুরি ছোঁয়া সহজ হতো। এখন কেবল ওয়ানডেতে সেই লক্ষ্য অর্জন করা কঠিন হবে বলে মনে করছেন অনেকে।
এমএস/