দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আজ বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে নারী বিশ্বকাপ ফুটবলের নবম আসর। নিউজল্যান্ড ও অস্ট্রেলিয়ার যৌথ আয়োজনে এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৩২টি দেশ। অকল্যান্ডে উদ্বোধনী দিনে আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক নিউজিল্যান্ড ও নরওয়ে।
মূলত নারীদের ফুটবলকে বিশ্বব্যাপী আরও ছড়িয়ে দিতে এবারের বিশ্বকাপকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ৩২টি দল আটটি গ্রুপে ভাগ হয়ে মাঠে নামবে আজ থেকে। গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে তিনটি করে ম্যাচ। গ্রুপ পর্ব শেষে শীর্ষ আট দল খেলবে নকআউট। সেরা চার দল যাবে সেমি-ফাইনালে। এরপর সিডনিতে আগামী ২০ আগস্ট আসরের পর্দা নামবে ফাইনালের মধ্য দিয়ে।
ছেলেদের বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচবার বিশ্বকাপ জিতলেও নারীদের ফুটবলে এখনও বিশ্বকাপ জিততে পারেনি দেশটি। এমন কী আর্জেন্টিনাও পারেনি নারী বিশ্বকাপ জিততে। এবারের আসরে 'এফ' গ্রুপে থাকা ব্রাজিলের সঙ্গে রয়েছে ফ্রান্স, জ্যামাইকা এবং পানামা। অন্যদিকে আর্জেন্টিনার সঙ্গে গ্রুপ 'জি' তে রয়েছে সুইডেন, দক্ষিণ আফ্রিকা এবং ইতালি।
বিশ্বকাপে গ্রুপ পর্বে আর্জেন্টিনার সব ম্যাচের সময়সূচি:
|
তারিখ |
ম্যাচ |
ভেন্যু |
|
২৪ জুলাই |
আর্জেন্টিনা-ইতালি |
নিউজিল্যান্ড |
|
২৮ জুলাই |
আর্জেন্টিনা-দিক্ষিণ আফ্রিকা |
নিউজিল্যান্ড |
|
০২ অগাস্ট |
আর্জেন্টিনা-সুইডেন |
নিউজিল্যান্ড |
বিশ্বকাপে গ্রুপ পর্বে ব্রাজিলের সব ম্যাচের সময়সূচি:
|
তারিখ |
ম্যাচ |
ভেন্যু |
|
২৪ জুলাই |
ব্রাজিল-পানামা |
অস্ট্রেলিয়া |
|
২৯ জুলাই |
ব্রাজিল-ফ্রান্স |
অস্ট্রেলিয়া |
|
০২ অগাস্ট |
ব্রাজিল-জ্যামাইকা |
অস্ট্রেলিয়া |