দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে জাতীয় দলের খেলোয়াড়দের রাজনৈতিক প্রচারণায় ব্যবহারের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
সোমবার (২৪ নভেম্বর) এক সরকারি চিঠির মাধ্যমে এনএসসি এ নির্দেশনা প্রদান করে।
চিঠিতে বলা হয়েছে, জাতীয় দলের খেলোয়াড়রা দেশের সম্পদ এবং জাতির ঐক্যের প্রতীক। তাদের ভাবমূর্তি কোনো রাজনৈতিক বা নির্বাচনী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হলে তা ক্রীড়াঙ্গনের নিরপেক্ষতা ও পবিত্রতার জন্য ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।
এনএসসি জানায়, আসন্ন নির্বাচন ঘিরে কিছু ব্যক্তি বা মহল খেলোয়াড়দের ব্যবহার করে রাজনৈতিক প্রচারণা চালানোর চেষ্টা করছেন, যা ক্রীড়ানীতি বিরোধী এবং দেশের ক্রীড়া পরিবেশকে কলুষিত করতে পারে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, জাতীয় দলের কোনো খেলোয়াড়কে সরাসরি বা পরোক্ষভাবে কোনো রাজনৈতিক দলের প্রচারণা, নির্বাচনী সভা, মঞ্চ বা প্রচারণামূলক কার্যক্রমে যুক্ত করা যাবে না। খেলোয়াড়দের এসব কর্মকাণ্ড থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে।
এনএসসি সতর্ক করে জানিয়েছে, এ নির্দেশনা অমান্য করলে দেশের সুস্থ ক্রীড়া পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
জে আই