দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জেমিমাহ ইভান রদ্রিগেজ ও হরমনপ্রীত কৌরের জোড়া অর্ধশতকের ওপর ভর করে ২২৮ রান তুলেছে ভারত। এদিন জেমিমাহ ক্যারিয়ার সেরা ৮৬ রান করেন। আর ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত করেন ৫২ রান।
বাংলাদেশের পক্ষে ২ উইকেট করে নেন সুলতানা খাতুন ও নাদিয়া আক্তার। ১টি করে উইকেট পেয়েছেন মারুফা আক্তার ও রাবেয়া খাতুন। এর আগে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলার শুরু থেকেই ভারতকে চেপে ধরে বাংলাদেশি বোলাররা। তাই নিয়মিত বিরতিতে উইকেট হারায় ভারত। তাই নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২২৮ রান তুলতে সক্ষম হয় হরমনপ্রীতরা।
প্রথম ওয়ানডেতে ভারতের মেয়েদের ৪০ রানে হারিয়েছে বাংলাদেশ। আজ ভারতকে হারাতে পারলেই ওয়ানডেতে প্রথমবার তাদের বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশের মেয়েরা।
আজ একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ভারত। সুযোগ পেয়েছেন হারলিন দেওল ও মেঘনা সিং। বাদ পড়েছেন আনুশা বারেড্ডি ও পূজা বস্ত্রকার। প্রথম ওয়ানডেতে হঠাৎ ড্রেসিংরুমে অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশের স্বর্ণা আক্তার। তাই দ্বিতীয় ওয়ানডেতে নেই তিনি। একাদশে ফিরেছেন লতা মণ্ডল।