দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

একের পর এক উইকেট নিয়ে ভারতীয় ব্যাটারদের চাপে রেখেছে বাংলাদেশের বোলাররা। খেলা শুরুর পর ৫ম ওভারেই ওপেনার প্রিয়া পুনিয়াকে হারায় ভারত। এরপর ইয়াসতিকা বাটিয়াকে দারুণভাবে রানআউট করেন মারুফা। ভারতের দলীয় সংগ্রহ তখন ৪০। এরপর ভারতীয় দলীয় ৬৮ রানে স্মৃতি মান্দানায় ফেরান রাবেয়া খাতুন। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩০.১ ওভারে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১১৩ রান।
এর আগে মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রথম ওয়ানডেতে ভারতের মেয়েদের ৪০ রানে হারিয়েছে বাংলাদেশ। আজ ভারতকে হারাতে পারলেই ওয়ানডেতে প্রথমবার তাদের বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশের মেয়েরা।
আজ একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ভারত। সুযোগ পেয়েছেন হারলিন দেওল ও মেঘনা সিং। বাদ পড়েছেন আনুশা বারেড্ডি ও পূজা বস্ত্রকার। প্রথম ওয়ানডেতে হঠাৎ ড্রেসিংরুমে অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশের স্বর্ণা আক্তার। তাই দ্বিতীয় ওয়ানডেতে নেই তিনি। একাদশে ফিরেছেন লতা মণ্ডল।
বাংলাদেশের একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), ফারজানা হক পিংকি, শারমিন আক্তার, মুরশিদা খাতুন, রিতু মণি, লতা মণ্ডল, নাহিদা আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন ও মারূফা আক্তার।
ভারতের একাদশ: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, প্রিয়া মুনিয়া, জেমিমা রদ্রিগেজ, ইয়াসতিকা ভাটিয়া, দেবিকা বৈদ্য, দীপ্তি শর্মা, আমানজত কৌর, স্নেহ রানা, হারলিন দেওল ও মেঘনা সিং।