দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপে টানা ৭ ম্যাচ হারের পর প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। সেটিও আবার ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে। যারা কী না হেরেছে টানা সাত ম্যাচে জয়ের পর। ব্যাটে-বলে এমন কী ফিল্ডিংয়ে নিজেদের সেরাটা ঢেলে দিয়ে এই জয় তুলে নিয়েছে বাংলার মেয়েরা।
রোববার মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে ৪০ রানে হারিয়ে ওয়ানডে ক্রিকেটে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় পায় বাংলাদেশ।
টি-টোয়েন্টি সিরিজটাও জেতার দারুণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে। শুধুমাত্র অভিজ্ঞতার কাছেই হেরে যায় টাইগ্রেসরা। তবে ওয়ানডে সিরিজ শুরুর আগে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি নিজেদের ফেভারেট দাবি করেছিলেন। মাঠেও দেখালেন সেই দাপট।
ঐতিহাসিক এ জয় পাওয়ায় দারুণ খুশি জ্যোতি। ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে অধিনায়ক নিগার সুলতানা জৌতি বলেম, ‘আমরা যখনই যা করছি, সব ইতিহাসের অংশ হয়ে যাচ্ছে। লম্বা সময় পরে ভারতের বিপক্ষে জেতা। বলবো যে অনেক লম্বা সময়ের সঙ্গে হচ্ছে মিরপুরের মাঠে জয়। অবশ্যই এটা ইতিহাসের অংশ। ইতিহাসের লেখাগুলো যেন আরেকটু বাড়াতে পারি সেটা আমাদের চেষ্টা থাকবে।’
ইতিহাসের অংশ হলেও প্রথম জয়ে বাঁধনহারা উচ্ছ্বাসে ভাসেননি বাংলাদেশের মেয়েরা। সবাইকে দেখা গেছে চুপচাপ মাঠ ছাড়তে। সাদামাটা উদযাপনের কারণ ব্যাখায় জ্যোতি বলেছেন, ‘অবশ্যই মেয়েরা অনেক বেশি রোমাঞ্চিত ছিল কিন্তু আমি বলেছি যে না আসলে শেষ হয়নি এখনও। কারণ, যখন আপনি ভালো করবেন আপনার প্রতি দায়িত্বটা আরও বেশি থাকবে। যেমন আপনাদেরও একটা প্রত্যাশা তৈরি হয়েছে যেন আমরা সিরিজ জিতি। আমাদেরও একই। কারণ, আমরা জানি আমরা ভালো ক্রিকেট খেললে একটা স্টেপ আগে যাবো যা আমাদের ক্রিকেটের জন্য অনেক বড় অর্জন হবে। সো ফার আমি বলবো ওদের থামিয়ে রেখেছি যে উল্লাসের এখনও অনেক কিছু বাকি আছে। হয়তো সিরিজ নিতে পারলে দেখা যাচ্ছে ওভাবে আমরা সেলিব্রেট করবো।’