দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে প্রথম জয় পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর মধ্য দিয়ে আইসিসি উইমেন'স চ্যাম্পিয়নশিপে টানা সাত ম্যাচ জয়ের পর প্রথম হার দেখল ভারত। উল্টোটা ঘটেছে বাংলাদেশের। টানা সাত ম্যাচে হারের পর প্রথম জয় পেল বাংলাদেশ।
বাংলাদেশের দেওয়া ১৫২ রান টপকানোর লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ২০ (৪০) রান আসে ছয় নম্বরে ব্যাট করতে নামা দিপ্তি শর্মার ব্যাটে।
এছাড়া বাকি ব্যাটাররা ঘুরে দাড়ানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন টাইগ্রেস বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে। মারুফা আকতারের গতির কাছে পরাস্থ হয়েছেন চার ব্যাটার।
শেষ পর্যন্ত ৩৫.৫ ওভারে ১১৩ রান তুলতেই সব উইকেট হারিয়ে ফেলে ভারত। বাংলাদেশের পক্ষে ৭ ওভারে ২৯ রান খরচায় ৪ উইকেট নেন মারুফা। ৩ উইকেট নেন রাবেয়া খাতুন। ১টি করে উইকেট নেন নাহিদা আকতার ও সুলতানা খাতুন।
এর আগে সকালে মিরপুরে হোম অব ক্রিকেট শের ই বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত। সফরকারীদের চাপিয়ে দেওয়া সিদ্ধান্তে ব্যাট করতে নেমে শুরুতে বিপাকে পড়তে হয় স্বাগতিকদের। ইনিংসের অষ্টম ওভারের তৃতীয় বলে রান আউট হয়ে সাজঘরে ফিরতে হয় ওপেনার শারমিন আকতারকে (০)।
আরেক ওপেনার মুর্শিদা খাতুন করেন ১৩ রান। তবে ফারগানা হকের ২৭ রানের ইনিংসের পর ৩৯ রানের কার্যকরী ইনিংস খেলেন অধিনায়ক নিগার সুলতানা।
শেষ দিকে ফাহিমা খাতুনের ১২ ও সুলতানা খাতুনের ১৬ রানের ক্যামিওতে ৪৩ ওভারে ১৫২ রান তোলে বাংলাদেশ।
ভারতের পক্ষে ৪ উইকেট নেন আমাঞ্জত কর। ২ উইকেট নেন দেবিকা ও ১ উইকেট নেন দিপ্তি শর্মা।