দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাকিস্তানের বাঁহাতি স্পিনার আসিফ আফ্রিদি টেস্ট ক্রিকেটে বিরল রেকর্ড গড়েছেন। ৩৮ বছর ২৯৯ দিন বয়সে টেস্ট অভিষেক হওয়া আফ্রিদি বুধবার (২২ অক্টোবর) রাওয়ালপিন্ডিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ৫ উইকেট নেন। এভাবে তিনি ৯২ বছর ধরে ইংল্যান্ডের চার্লস ম্যারিয়টের দখলে থাকা ‘অভিষেকে সবচেয়ে বয়সে ৫ উইকেট’ রেকর্ড ভেঙে দেন।
চার্লস ম্যারিয়ট ১৯৩৩ সালে ৩৭ বছর ৩৩২ দিন বয়সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্টে প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন। আফ্রিদি সেই রেকর্ড ছাড়িয়ে গেছেন। এছাড়া ৩৮ বছর বয়সে টেস্ট অভিষেক হওয়ায় তিনি পাকিস্তানের তৃতীয় ‘বয়োজ্যেষ্ঠ’ ক্রিকেটার হিসেবে ইতিহাসে নাম লেখালেন।
আফ্রিদির সামনে এখন দুই ইনিংসে ৫ উইকেট নেওয়ার সম্ভাবনা রয়েছে, তবে ম্যারিয়ট সেই বছর ১১ উইকেট নিয়ে আর কোনো টেস্ট খেলেননি।
এমএস/