দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্যাট হাতে শুরুতে চাপে পড়েছিল আফগানিস্তান। ধাক্কা সামলে ১৫৪ রান তুলেছে তারা। জবাব দিতে নেমে চার উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। যে চাপ সামলে নিয়েছেন তরুণ হৃদয় ও শামীম।
বাংলাদেশ ১৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৬ রান তুলেছে। ক্রিজে থাকা তাওহীদ হৃদয় ২৫ ও শামীম পাটোয়ারি ১৯ রান করেছেন।
এর আগে ওপেনার রনি তালুকদার ৪ রান করে আউট হন। নাজমুল শান্ত ১২ রান করে সাজঘরে ফেরেন। লিটন দাস আউট হন ১৯ বলে ১৮ রান করে। ভরসা দেওয়া অধিনায়ক সাকিব ১৭ বলে ১৯ রান করে আউট হয়েছেন।
আফগানিস্তানের হয়ে মোহাম্মদ নবী ৫৪ রানের ইনিংস খেলেছেন। এছাড়া নাজিবুল্লাহ জাদরান ২৩ ও আজমতুল্লাহ ওমরজাই ১৮ বলে চারটি ছক্কায় ৩৩ রান যোগ করেন।