দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। শুক্রবার (১৪ জুলাই) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসভাগ্য সহায় হয়েছে টাইগারদের।
বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। তাই আফগানিস্তান প্রথমে ব্যাট করবে। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি রেকর্ড তেমন ভালো নয় বাংলাদেশের। দুই দলের মুখোমুখি ৯ লড়াইয়ে ৬টিই জিতেছে আফগানিস্তান, বাংলাদেশের জয় ৩টি।
এবার আফগানদের বিপক্ষে জয়ের রেকর্ড বাড়িয়ে নেওয়ার পালা টাইগারদের। সেটাও আবার ঘরের মাঠে।