দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারত নারী দলের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারলেও দ্বিতীয় ম্যাচে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছেও ৭ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় নিগার সুলতানাদের। তবে এবার আর হতাশায় পুড়তে হয়নি বাংলাদেশকে।
আগের ম্যাচের ভুল শুধরে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে জৌতি-নাহিদারা। ভারতের দেওয়া ১০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট হাতে রেখেই জয় চিনিয়ে নিয়েছে বাংলার মেয়েরা।
লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে ১০ রান করে বিদায় নেন সাথী রানি। তবে ওপেনার শামিমা সুলতানা আগলে রাখেন একপ্রান্ত। তিন নম্বরে ব্যাট করতে নেমে দিলারা আকতার ১ রান করে ফেরার পর ১৪ রান করেন অধিনায়ক জৌতি।
এরপর স্বর্ণা আকতার ২ ও সুলতানা খাতুন ১২ রান করে ফিরলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। পরের বলেই ৪২ রান করা শামিমার রান আউটে আরও চাপে পড়ে যায় স্বাগতিকরা।
তবে শেষ দিকে নাহিদা খাতুন (১০*) আর রিতু মনির (৭*) নিখুঁত ফিনিশিংয়ে ১ ওভার ৪ বল আগেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের। ভারতের পক্ষে ২টি করে উইকেট নেন মিন্নু মানি ও দেবিকা ভাদিয়া। ১ উইকেট নেন জেমিমা রদ্রিগেজ।
এর আগে দুপুরে টস জিতে ব্যাট করতে নেমে টাইগ্রেস বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১০২ রান তুলতেই ৯ উইকেট হারিয়ে ফেলে ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান আসে অধিনায়ক হারমানপ্রিত করের ব্যাটে। এছাড়া ২৮ রান আসে জেমিমার ব্যাট থেকে।
বাংলাদেশের পক্ষে ৩ উইকেট নেন রাবেয়া খাতুন, ২ উইকেট নেন সুলতানা খাতুন। ১টি করে উইকেট নেন নাহিদা আকতার, ফাহিমা খাতুন ও স্বর্ণা।