দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এশিয়া কাপে টানা দুই রোববার পাকিস্তানকে হারিয়েছে ভারত। প্রথমে গ্রুপ পর্বে ৭ উইকেটে, এরপর সুপার ফোরে ৬ উইকেটে জয়ের পর মুখ খুললেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।
গতকাল (২১ সেপ্টেম্বর) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এক পাকিস্তানি সাংবাদিক তাকে প্রশ্ন করেন ভারত-পাকিস্তান ‘ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা’ নিয়ে। জবাবে সূর্যকুমার বলেন, ‘আমার মনে হয়, ভারত-পাকিস্তান লড়াই নিয়ে প্রশ্ন করা বন্ধ করা উচিত। যদি দুই দল ১৫-২০টা ম্যাচ খেলে এবং স্কোরলাইন কাছাকাছি হয়, তখনই বলা যায় ভালো প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। কিন্তু যদি এক দলের পক্ষে স্কোরলাইন ১৩-০ বা ১০-১ হয়, তাহলে এটাকে আর লড়াই বলা যায় না।’
এর আগে ম্যাচের আগের দিনও তিনি পাকিস্তানের নাম উল্লেখ না করে বলেছিলেন— এটা তাদের জন্য কেবল আরেকটা ম্যাচ। তবে জয় নিশ্চিত হওয়ার পর সূর্যকুমারের মন্তব্যে ক্রিকেট দুনিয়ায় নতুন করে আলোচনার ঝড় উঠেছে।
গত ১৫ বছরে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে ৩১ বার। এর মধ্যে ভারত জিতেছে ২৩টি ম্যাচে। যদিও সামগ্রিক পরিসংখ্যানে পাকিস্তান এখনও এগিয়ে— ২১০ ম্যাচের মধ্যে পাকিস্তান জিতেছে ৮৮টিতে, ভারত ৭৮টিতে।
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তবে ভারতের আধিপত্য স্পষ্ট। ওয়ানডেতে ভারত জিতেছে ৫৮ ম্যাচ, পাকিস্তান ৪৩। আর টি-টোয়েন্টিতে ভারত জিতেছে ১৫ ম্যাচের মধ্যে ১১টিতে, পাকিস্তান মাত্র ৩টিতে।
এমএস/