দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শ্রীলঙ্কার মাটিতে ৮টি দল নিয়ে আজ থেকে শুরু হয়েছে ওয়ানডে ফরম্যাটের ইমার্জিং এশিয়া কাপ। প্রথম দিনে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও স্বাগতিক শ্রীলঙ্কা। অপর ম্যাচে ওমানের মুখোমুখি হয়েছে আফগানিস্তান।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে সকালে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ 'এ' দলের অধিনায়ক সাইফ হাসান। তরুণদের সঙ্গে বাংলাদেশ দলে জায়গা হয়েছে জাতীয় দলে খেলা অভিজ্ঞ ক্রিকেটার সৌম্য সরকার, নাঈম শেখদের।
বাংলাদেশ এ: সাইফ হাসান (অধিনায়ক), তানজিম হাসান সাকিব, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান (উইকেট-রক্ষক), সৌম্য সরকার, মাহেদী হাসান, রকিবুল হাসান, রিপন মণ্ডল, মুসফিক হাসান, আকবর আলী, মোহাম্মদ নাইম।
শ্রীলঙ্কা এ: দুনিথ ওয়েল্লালাগে (অধিনায়ক), পাসিন্দু সোরিয়াবান্দারা, আবিষ্কা ফার্নান্দো, আশেন বান্দারা, মিনোদ ভানুকা (ডাব্লু), সাহান আরাচিগে, লাসিথ ক্রুসপুলে, চামিকা করুনারত্নে, দুশান হেমন্ত, বিনুরা ফার্নান্দো, প্রমোদ মাদুশান।