দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরে যাওয়ায় উল্লাসে মেতেছিলেন বাংলদেশিদের একাংশ। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় চোখ এড়ায়নি প্রতিবেশী দেশটির জনগণের।
ভারতের হারে বাংলাদেশিদের উল্লাস কিছুতেই মেনে নিতে পারছেন না তারা। ফলে তারাও সামাজিক মাধ্যমে পাল্টা আক্রমণ করে ভিডিও বানাচ্ছেন।
তবে বিষয়টিতে মোটেও বড় করে দেখছেন না কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা। বাংলাদেশি পরিচালক সঞ্জয় সমদ্দারের ‘মানুষ’ সিনেমার প্রিমিয়ারে দুই দেশের এই রেষারেষি নিয়ে প্রশ্ন করা হয় তাকে।
উত্তরে সৌমিতৃষা বলেন, ‘এটা নিয়ে কথা বলার সঠিক জায়গা এটা নয়। এটা শুভ একটা জায়গা। মনোমালিন্য যা কিছু হয়েছে, ভারত-বাংলাদেশ একই মায়ের আলাদা নাম বলে আমার মনে হয়। পার্টিশানটা (দেশভাগ) এমনি হয়েছে বলে আমার মনে হয়, সবাই আমরা এক। ছোট ছোট বাসন একসঙ্গে থাকলে খুটোখুটি লাগে, তারপর সবাই আমরা এক। সেটা নিয়ে বেশি কিছু বলছি না। এটা সুন্দর একটা মুহূর্ত।’
ভারতীয় টেলিভিশন সিরিয়ালের জনপ্রিয় মুখ সৌমতৃষা। সম্প্রতি নাম লিখিয়েছেন সিনেমা। দেখা যাবে দেবে বিপরীতে ‘প্রধান’ শিরোনামের একটি সিনেমায়।
আর