দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এশিয়া কাপ থেকে পাকিস্তানের সরে দাঁড়ানো নিয়ে গুঞ্জন আরও জোরাল হতে শুরু করেছে। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে নিয়ে টানাপোড়ানের জেরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তাদের ম্যাচটি এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার মধ্যে মাঠের উদ্দেশ্যে পাকিস্তান দলের হোটেল ছাড়ার কথা ছিল। ম্যাচটির টস হওয়ার কথা সন্ধ্যা ছয়টায়। কিন্তু ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর তথ্যমতে, সোয়া পাঁচটার সময়ও হোটেল থেকে বের হয়নি পাকিস্তান দল।
পাকিস্তান দল হোটেল না ছাড়লেও এরই মধ্যে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পৌঁছে গেছে আরব আমিরাত। ম্যাচে নামার জন্য গা গরমের কাজটিও সেরে ফেলেছে দলটির ক্রিকেটাররা।
/অ