দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়েছে বাংলাদেশ।
ডু অর ডাই ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন কুমার দাস। এই ম্যাচে একাদশে চার পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ওপেনার পারভেজ ইমন, স্পিনার শেখ মেহেদি ও দুই পেসার তানজিম সাকিব ও শরীফুল ইসলামকে বসিয়ে নামানো হয় সাইফ হাসান, নুরুল হাসান সোহান, স্পিনার নাসুম আহমেদ এবং পেসার তাসকিন আহমেদকে।
ওপেনিং জুটিতে দারূণ শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ তামিম ও সাইফ হাসান। সাইফ দেখেশুনে খেললেও অপর প্রান্তে আগ্রাসি ব্যাট করেন তানজিদ তামিম। পাওয়ারপ্লের ছয় ওভারে ৫৯ রান তোলেন তারা। তবে ভালো শুরুর পরও ফিনিশিংয়ে সামর্থ্য অনুযায়ী খেলতে না পারায় নির্ধারিত ২০ ওভারে ১৫৪ রান তোলে টাইগাররা।
জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় আফগানরা। সেদিকুল্লাহ আতালকে শূণ্য রানে ফেরান স্পিনার নাসুম আহমেদ।
পাওয়ারপ্লেতে দারূণ বোলিং করে আফগানদের চাপে রাখেন বাংলাদেশের বোলাররা। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে আর ম্যাচে ফিরতে পারেনি আফগানিস্তান। ১৪৬ রানেই শেষ হয় তাদের ইনিংস।
মুস্তাফিজ শিকার করেন সর্বোচ্চ তিন উইকেট। অন্যদিকে নাসুম তাসকিন ও রিশাদ হোসেন দুইটি করে উইকেট তুলে নেন।
এই জয়ে এশিয়া কাপে পরের রাউন্ডে যাওয়ার দৌড়ে এখনও টিকে রইল বাংলাদেশ। পরের পর্বে যাওয়া হবে কি-না তা জানতে অপেক্ষা করতে হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ পর্যন্ত।
এমএস/