দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এশিয়া কাপে বাঁচা-মরার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
একাদশে চারটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। দলে ফিরেছেন তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও সাইফ হাসান। তাদের জায়গা করে দিতে বাদ পড়েছেন তানজিম সাকিব, শেখ মেহেদি, পারভেজ ইমন ও শরিফুল ইসলাম।
বাংলাদেশ একাদশ-
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
আফগানিস্তান একাদশ-
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সাদিকউল্লাহ অটল, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান (অধিনায়ক), মোহাম্মদ নবি, গুলবদিন নাইব, নূর আহমেদ, ফজলহক ফারুকি ও এএম গাজানফার।
/অ