দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাকিবের অর্জনের খাতায় যুক্ত আরও এক নতুন রেকর্ড। ইতিহাসের একমাত্র অলরাউন্ডার হিসেবে ১৪ হাজার আন্তর্জাতিক রান, ৬৭৪ উইকেট/ বাঁহাতি স্পিনারদের মধ্যে ওয়ানডে ইতিহাসে এখন দ্বিতীয় অবস্থানে
বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের ৩ ফরম্যাট মিলিয়ে ১৪ হাজার রান পেরিয়েছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে ৩ ফরম্যাট মিলিয়ে ২৮৯ ম্যাচ খেলে সবচেয়ে বেশি রান করা বাংলাদেশী ব্যাটার তামিম।
তিনি ১৫ হাজার ২০৫ রান করেছেন ৩৫.৯ গড় এবং ২৫ সেঞ্চুরি ও ৯৪ হাফ সেঞ্চুরিতে। বাংলাদেশী ব্যাটারদের মধ্যে দ্বিতীয় স্থানে মুশফিকুর রহিম। তিনি ৪৩৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৪ হাজার ৩১০ রান করেছেন ৩৪.৩১ গড়ে। তার আছে ১৯ সেঞ্চুরি ও ৭৭ হাফ সেঞ্চুরি।
আর তিন নম্বরে থাকা সাকিব ৪১৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৪ হাজার ১০ রান করেছেন ৩৪.৫৯ গড় এবং ১৪ সেঞ্চুরি ও ৯৬ হাফ সেঞ্চুরি হাঁকিয়ে। তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৬৭৪ উইকেট শিকার করেছেন সাকিব। ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে ১৪ হাজার রানের পাশাপাশি ৬ শতাধিক উইকেটের রেকর্ডধারী সাকিব।
২৩৫ ওয়ানডে খেলে নিউজিল্যান্ডের সাবেক বাঁহাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টরিতে ছুঁয়েছেন তিনি ৩০৫ উইকেট নিয়ে। তবে ভেট্টরি ২৯৫ ম্যাচ খেলে ইতোমধ্যেই সাকিবের পেছনে।
বাঁহাতি স্পিনারদের তালিকায় উইকেট শিকারে ওয়ানডেতে এখন দুইয়ে সাকিব। ৪৪৫ ম্যাচের ৩৬৮ ইনিংস বোলিং করা সাবেক বিধ্বংসী শ্রীলঙ্কান ব্যাটার সনাথ জয়সুরিয়া ৩২৩ উইকেট নিয়ে সবার ওপরে।
তবে মাত্র ১৮ উইকেট পেছনে থাকা সাকিব যে ওয়ানডের ইতিহাসে সর্বকালের সেরা বাঁহাতি স্পিনার হিসেবে ক্যারিয়ার শেষ করবেন তা নিশ্চিতভাবেই বলা যায়। ক্যারিয়ার শেষ হতে হতে হয়তো ওয়ানডে ইতিহাসে বোলারদের মধ্যেই অনেক উঁচু অবস্থানেই থাকবেন সাকিব।