দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে আগেই শিরোপা নিশ্চিত করেছে ভারত। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি ছিল শুধু নিয়মরক্ষার। তবে সেই ম্যাচই পরিণত হলো রোমাঞ্চকর লড়াইয়ে। ইনজুরি সময়ে করা গোলে বাংলাদেশ ৪-৩ ব্যবধানে জয় ছিনিয়ে নেয়।
প্রথম রাউন্ডে ভারত বাংলাদেশের কাছে ২-০ গোলে জিতেছিল। আজকের জয়ে সেই হারের প্রতিশোধ নিলেন অর্পিতারা।
ম্যাচে ৮৮ মিনিট পর্যন্ত বাংলাদেশ ৩-২ গোলে এগিয়ে ছিল। শেষ মুহূর্তে ভারত সমতা ফেরায়। কিন্তু ইনজুরি সময়ের শেষ মিনিটে সুরভী আকন্দ প্রীতির শট ভারতীয় গোলরক্ষকের হাত ফসকে পোস্টে লেগে জালে জড়ায়। সঙ্গে সঙ্গে বাঁশি বাজান রেফারি। জয় নিশ্চিত হতেই উল্লাসে মেতে ওঠে বাংলাদেশের মেয়েরা, আর অশ্রুসিক্ত হয় ভারতীয় ফুটবলাররা।
প্রথমার্ধে পূর্ণিমা মারমার দুর্দান্ত হেডে এগিয়ে যায় বাংলাদেশ। ৭ মিনিট পর ভারত সমতা ফেরালেও ৩৬ মিনিটে আলপী আক্তারের গোলে আবার লিড নেয় লাল-সবুজের মেয়েরা। বিরতির পর ৪৭ মিনিটে প্রীতি ব্যবধান বাড়িয়ে করেন ৩-১।
তবে ভুলে ভরা রক্ষণ ভারতের ফেরার সুযোগ করে দেয়। ৬৫ মিনিটে ডিফেন্সিভ মিস থেকে গোল হজম করে বাংলাদেশ। এরপর ৮৮ মিনিটে দূরপাল্লার শটে সমতা ফেরায় ভারত। তবু শেষ হাসি হাসল বাংলাদেশই, প্রীতির ইনজুরি টাইমের গোলে। ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে তার হাতে।
চার দলের ডাবল রাউন্ড রবিন লিগে ভারত ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশ ১৩ পয়েন্ট নিয়ে শেষ করে টুর্নামেন্ট। ভুটানের বিপক্ষে ড্র না করলে বাংলাদেশেরও ১৫ পয়েন্ট হতো। তখন হেড-টু-হেড ও গোল ব্যবধানে শিরোপা লড়াই হতো দুই দলের মধ্যে।
এমএস/