দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্যস্ততম দিন পার করছে বাংলাদেশের ক্রিকেট। চট্টগ্রামে সাকিবরা যখন আফগানিস্তানের বিপক্ষে লড়ছে, একই সময়ে মিরপুরে ভারতের বিপক্ষে নেমেছে নারী দল। খুলনায় চলছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ-১৯ দলের ওয়ানডে ম্যাচ।
দুপুরে মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে বোলিং করতে নেমে নিগার সুলতানা জ্যোতির দল ভারতকে আটকে দিয়েছে মাত্র ৯৫ রানে। টাইগ্রেস স্পিনার সুলতানা খাতুনের তিন শিকারেই নির্ধারিত ২০ ওভারে একশ রানের আগে থেমেছে তারা।
সিরিজ নিশ্চিত করার ম্যাচে ব্যাট করতে নেমে শুরু থেকে সফরকারীরা সাবধানে ব্যাট চালালেও পঞ্চম ওভারে গিয়ে তারা দারুণ হোঁচট খায়। পরপর দুই ওভারে তিন উইকেট হারিয়ে রীতিমতো গর্তে পড়ে যায় হারমনপ্রীত কৌরের দল।
এর আগে ওপেনিং জুটিতে স্মৃতি মান্দানা এবং শেফালি ভার্মা যোগ করেন ৩৩ রান। এরপরই বাংলাদেশের বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার নাহিদা আক্তার মান্দানার স্টাম্প ভেঙে দেন। তিনি ফেরেন মাত্র ১৩ রান করে। ৩৩ রানে থাকাবস্থাতেই ভারত তিনটি উইকেট হারায়। এরপরই কিছুটা আক্রমণাত্মক হওয়ার চেষ্টায় থাকা ওপেনার শেফালিকে ফেরান সুলতানা খাতুন। সোবহানা মোস্তারির তালুবন্দী হওয়ার আগে শেফালি ১৯ রান (১৪ বল) করেন।