দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে গত ৬ আগস্ট শুরু হয়েছিল বাংলাদেশ জাতীয় দলের বিশেষ ফিটনেস ক্যাম্প। নির্ধারিত সময় শেষে সেই ক্যাম্প শেষ হয়েছে ইতোমধ্যে। একদিন বিরতির পর গত শুক্রবার দুপুর থেকে আবারও মাঠে নেমেছেন টাইগাররা।
ঢাকায় কয়েকদিন স্কিল অনুশীলনের পর সোমবার (১৮ আগস্ট) অনুশীলনের কথা থাকলেও সেটি বাতিল করা হয়েছে। আজই অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
আগামীকাল মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।
বিসিবির সূত্রে জানা গেছে, এ বৈঠকে ক্রিকেটারদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি বোর্ড প্রধান প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেবেন। সভায় বিসিবির পরিচালকরাও উপস্থিত থাকবেন।
বৈঠক শেষে সন্ধ্যায়ই সিলেটের উদ্দেশে রওনা দেবেন ক্রিকেটাররা। ২০ আগস্ট থেকে সিলেটের লাক্কাতুরায় শুরু হবে নেদারল্যান্ডস সিরিজ এবং এশিয়া কাপ সামনে রেখে মূল অনুশীলন পর্ব।
এর আগে গত শুক্রবার থেকেই শুরু হয়েছে লিটন দাসদের মূল অনুশীলন সেশন। সেদিন প্রথমবারের মতো পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের অধীনে কাজ করেছেন ক্রিকেটাররা।
জেআই/কে