দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘ ১১ বছর পর মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে খেলার সুযোগ পেল বাংলাদেশ নারী দল। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে নেমে ৭ উইকেটে হেরেছে নিগার সুলতানারা।
প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের দেয়া ১১৫ রানের টার্গেট ১৬.২ ওভারেই পেরিয়ে গেছে ভারতীয়রা।
১১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অধিনায়ক হারমানপ্রীত কৌরের ৩৫ বলে অপরাজিত ৫৪ এবং স্মৃতি মান্ধানার ৩৪ বলে ৩৮ রানের কল্যাণে ৭ উইকেটের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। বাংলাদেশের পক্ষে ২৫ রানে ২ উইকেট নিয়েছেন সুলতানা খাতুন।
এর আগে দুপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। ওপেনার সাথী রাণী করেন ২৬ বলে ২৫ রান, সোবহানা মোস্তারির ব্যাট থেকে আসে ৩৩ বলে ২৩ রান।
অধিনায়ক নিগার সুলতানা জ্যেতি ৭ বলে মাত্র ২ রান করে রান আউট হলে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। ভারতের হয়ে একটি করে উইকেট নেন পূজা ভাস্কর, মিন্নু মানি ও শেফালি ভার্মা।