দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ ‘এ’ দল। সেই সফর শেষে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে চার দিনের ম্যাচ খেলবে তারা।
রোববার (১৭ আগস্ট) এ ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘোষিত দলে নেতৃত্বে থাকছেন মাহিদুল ইসলাম অঙ্কন। স্কোয়াডে আছেন নাঈম হাসান, মাহমুদুল হাসান জয় ও পেসার হাসান মাহমুদ। তবে দলে জায়গা হয়নি নুরুল হাসান সোহান ও এনামুল হক বিজয়ের।
বাংলাদেশ ‘এ’ দল: মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক), সাইফ হাসান, ইফতেখার হোসেন ইফতি, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, অমিত হাসান, ইয়াসির আলী চৌধুরি, রাকিবুল হাসান, নাঈম হাসান, হাসান মুরাদ, রিপন মণ্ডল, মুশফিক হাসান, আনামুল হক ও হাসান মাহমুদ।
এমএস/আরএ