দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শুক্রবার (৭ জুলাই) সকালেই চট্টগ্রাম ছেড়ে ঢাকায় এসেছেন সদ্য বিদায় নেওয়া জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল। জানা গেছে, আগামী ১৮ জুলাই পরিবার নিয়ে সময় কাটাতে তিনি দুবাই যাবেন। তার আগে আজ দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে।
তামিমের ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
আরো জানা গেছে, অবসরের সিদ্ধান্ত নিয়ে কথা বলতেই তাকে মূলত ডেকেছেন প্রধানমন্ত্রী। বেলা আড়াইটায় গণভবনে প্রবেশ করেন সদ্য অবসর নেওয়া এই তারকা ক্রিকেটার।
উল্লেখ্য, গতকাল চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। তার এমন অস্বাভাবিক বিদায়ের সিদ্ধান্তের কোনো সুনির্দিষ্ট কারণও তিনি জানাননি। এমন সেটার নিদিষ্ট তথ্যও জানাতে পারেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এ নিয়ে সাবেক ক্রিকেটার ও রাজনৈতিক নেতারাসহ বিভিন্নজনরা সবাই তার প্রতি আবেগঘন পোস্ট দিয়েছেন।