• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

বিষাদ হলো বিধ্বংসী আন্দ্রে রাসেলের বিদায় 

স্পোর্টস ডেস্ক
  ২৩ জুলাই ২০২৫, ০৯:৫৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেবেন, ঘোষণাটি আগেই দিয়ে রেখেছিলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি খেলেই বিদায় নেওয়ার ঘোষণা অনুযায়ী আজ ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেন এই ক্যারিবীয় তারকা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মাঠে নামার সময় রাসেলকে গার্ড অব অনার প্রদান করেন ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। কিন্তু রাসেলের বিদায়ী ম্যাচের অভিজ্ঞতাটা ভালো হয়নি। এদিন ওয়েস্ট ইন্ডিজকে কোনো পাত্তাই দেয়নি অস্ট্রেলিয়া। ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ফেলেছে তারা।

আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজের করা ৮ উইকেটে ১৭২ রানের জবাবে দিতে ২৮ বল আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

কিংস্টনের সাবিনা পার্কে অস্ট্রেলিয়ার তৃতীয় উইকেটে ১৩১ রানের জুটি গড়েন জস ইংলিস ও ক্যামেরন গ্রিন। টি-টোয়েন্টিতে তৃতীয় উইকেটে এটি অসিদের সবচেয়ে বড় জুটি। এর আগে ২০১৪ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় উইকেটের জুটিতে ১১৮ রান করেছিলেন অ্যারন ফিঞ্চ ও গ্লেন ম্যাক্সওয়েল। রেকর্ড এই জুটিতেই ডোবে ওয়েস্ট ইন্ডিজ।

৩৭ বছর বয়সী এই জ্যামাইকান অলরাউন্ডার তার বিদায়ী ইনিংসেও দেখালেন নিজস্ব স্টাইল। মাত্র ১৫ বলে ৩৬ রান করলেন তিনি। চারটি ছক্কা ও দুটি চার হাঁকিয়ে তার স্ট্রাইক রেট দাঁড়ায় ২৪০। রাসেলের এমন ইনিংসে ভর করেই ওয়েস্ট ইন্ডিজ তোলে ১৭২ রান, যদিও ৮ উইকেট হারাতে হয় তাদের।

তবে ম্যাচের ফলাফলের চেয়েও আলোচনায় ছিল রাসেলের বিদায়। অস্ট্রেলিয়া ম্যাচের আগে সিরিজ শুরু হওয়ার আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন, এটিই তার শেষ আন্তর্জাতিক সিরিজ।

ম্যাচ শুরুর আগে টস জিতে ফিল্ডিং নেয় অস্ট্রেলিয়া। মাঠে সবাই জানত, আজকের ম্যাচেই শেষবারের মতো ক্যারিবিয়ান জার্সিতে দেখা যাবে রাসেলকে।

বিদায়বার্তায় রাসেল বলেন, ‘কী বলব, বুঝতে পারছি না। ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলাটা ছিল আমার জীবনের অন্যতম গর্বের মুহূর্ত। আমি চেয়েছিলাম মেরুন জার্সিতে নিজের ছাপ রেখে যেতে। যেন আমি অন্যদের অনুপ্রেরণা হতে পারি। আমি ঘরের মাঠে, পরিবারের সামনে খেলতে ভালোবাসি… আমি চেয়েছিলাম আন্তর্জাতিক ক্যারিয়ারটা যেন উচ্চতায় শেষ করতে পারি, যেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য রোল মডেল হতে পারি।’

আরও পড়ুন

পাকিস্তানকে হারিয়ে ইতিহাসগড়া সিরিজ জয় বাংলাদেশের

আন্তর্জাতিক ক্রিকেটে রাসেল খেলেছেন ১৪৩টি ম্যাচ। এর মধ্যে রয়েছে ৮৬টি টি–টোয়েন্টি, ৫৬টি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ। ২০১২ ও ২০১৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।

ম্যাচ শেষে যখন রাসেল মাঠ ছাড়ছিলেন, তখন সতীর্থরা দুই পাশে লাইন করে দাঁড়িয়ে সম্মান জানান তাকে। এমন সম্মানজনক বিদায় পেয়েই মাঠ ছেড়েছেন এই তারকা, যিনি পুরো এক যুগ ওয়েস্ট ইন্ডিজের টি–টোয়েন্টি ক্রিকেটকে নেতৃত্ব দিয়েছেন তার ব্যাটে-বলে, সাহস আর চরিত্রে।

কে

  • বিদায়
  • বিষাদ
  • আন্দ্রে রাসেল
এ সম্পর্কিত আরও খবর
অভিনেতা শামস সুমনের শেষ বিদায়
অভিনেতা শামস সুমনের শেষ বিদায়
ইকরার দাফন সম্পন্ন, শেষ বিদায়েও আসেননি স্বামী
ইকরার দাফন সম্পন্ন, শেষ বিদায়েও আসেননি স্বামী
পাকিস্তান বিশ্বকাপ থেকে বিদায়, সেমিতে নিউজিল্যান্ড
পাকিস্তান বিশ্বকাপ থেকে বিদায়, সেমিতে নিউজিল্যান্ড
জিতলে সেমিতে আশা, হারলে বিদায় পাকিস্তানের
জিতলে সেমিতে আশা, হারলে বিদায় পাকিস্তানের
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।