দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে জিম আফ্রো টি-টেন লিগ। সেখানে অংশ নেবেন বাংলাদেশের তারকা খেলোয়াড় মুশফিকুর রহিম। ইতোমধ্যে নিলামের আগেই তাকে দলভুক্ত করেছে জোবার্গ বাফেলোস।
আগামী ২০ থেকে ২৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ের টি-টেন টুর্নামেন্ট ‘জিম আফ্রো’ টি-টেন লিগ আসর। এর আগে প্লেয়ার্স ড্রাফট হবে ২ জুলাই।
মুশফিকের দলে ইংল্যান্ডের টম ব্যান্টম, ভারতের ইউসুফ পাঠান ও আফগানিস্তানের নুর আহমেদও সরাসরি চুক্তিভুক্ত হয়েছেন।
পাঁচটি ফ্র্যাঞ্চাইজি অংশ নিচ্ছে এবারের প্রতিযোগিতায়। মুশফিকের বাফেলোস ছাড়া বাকি দলগুলো হলো হারারে হারিকেনস, ডারবান কালান্দার্স, বুলাওয়ায়ো ব্রেভস ও কেপ টাউন স্যাম্প আর্মি।
উল্লেখ্য, এ আসরের সবগুলো ম্যাচের ভেন্যু জিম্বাবুয়ের হারারে।