দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গত ওয়ানডে বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার পর এবার ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে জিম্বাবুয়ে। টানা দুই বিশ্বকাপে দলকে কোয়ালিফাই না করাতে পারার ব্যর্থতা মেনে হেড কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ডেভ হটন।
হটনের পদত্যাগ পত্র গ্রহণ করার বিষয়টি বুধবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
গত মাসে ২০২৪ বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বের মোট ছয়টি ম্যাচের চারটিতে জিতলেও উগান্ডা আর নামিবিয়া পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে বিশ্বকাপে খেলা নিশ্চিত করে। কোয়ালিফাইং রাউন্ডে ব্যর্থতার জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জিম্বাবুয়ে ক্রিকেট।
এদিকে ডেভ হটন তার পদত্যাগ পত্র লিখেছেন, 'দলকে সামনে এগিয়ে নিতে এখন নতুন কাউকে প্রয়োজন বলে মনে করছি। আমি মনে করছি আমার ওপর ছেলেরা আস্থা হারিয়ে ফেলেছে। তাই আমার এখনই সরে দাঁড়ানো প্রয়োজন।'
হটন আরও বলেন, “আমার মনে সবসময় জিম্বাবুয়ে ক্রিকেট ছিল এবং থাকবে। যদিও আমার জাতীয় দলের কোচিং শেষ হয়ে গেছে, এখন আমি অন্যান্য ক্ষেত্রে জড়িত থাকতে চাই। জিম্বাবুয়েতে প্রতিভা অনেক। এখন আমি সেসব প্রতিভা তুলে আনার কাজে ব্যস্ত হয়তে চাই।”
তবে ২০২২ সালে দায়িত্ব নেওয়ার পর দলকে বদলে দিয়েছিলেন হটন। দেই বছর বিশ্বকাপের প্রাথমিক ধাপ পেরিয়ে সুপার টুয়েলভেও খেলে জিম্বাবুয়ে। এমন কী মূল পর্বে পাকিস্তানকেও হারিয়ে দিয়েছিল তারা।
এমআর/