দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিরতির পর আবারো শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। শনিবার থেকে মাঠ গরম করবে এ আসর। এদিকে আসরের মাঝপথে দল পেয়েছেন মুস্তাফিজ।
গত ১৪ মে তাকে দলে নেওয়ার খবরটি নিশ্চিত করে দিল্লি ক্যাপিটালস। দল পেলেও অনাপত্তিপত্র (এনওসি) তবে জটিলতায় মুস্তাফিজের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। তবে সেই শঙ্কা উড়ে গেছে।
আগামী ১৮ দিল্লির প্রথম ম্যাচ। এ ম্যাচ থেকেই মুস্তাফিজকে পাচ্ছে দলটি। আগামী ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত আইপিএলে খেলার এনওসি পেয়েছেন এই বাঁহাতি পেসার।
আজ এক বিবৃতিতে মুস্তাফিজকে এনওসি দেওয়ার খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এফএইচ/