দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সর্বশেষ কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছরের শিরোপার খরা কাটায় আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। লিওনেল মেসিদের শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠে বাংলাদেশের আর্জেন্টাইন ভক্ত-সমর্থকরা। যে কারণে বৃহস্পতিবার (২৯ জুন) পবিত্র ঈদুল আজহার দিনে বাংলাদেশের মানুষদের শুভেচ্ছা জানালেন মেসি ও দি মারিয়ারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে এ শুভেচ্ছা জানানো হয়। লিওনেল মেসি, আনহেল দি মারিয়া, রদ্রিগো দি পলের ছবি একত্রিত করে একটি কার্ড শেয়ার করে ঈদের শুভেচ্ছা বিশ্বকাপ জয়ীরা।
জানা যায়, ‘আর্জেন্টিনার জয়ের আনন্দে ভাসছে বাংলাদেশ’-এই খবর সংবাদ মাধ্যমে প্রকাশের পর নজরে পড়ে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনের। তারপর থেকেই বাংলাদেশের আর্জেন্টাইন ভক্তদের আলাদা চোখে দেখে আর্জেন্টিনার জাতীয় দল।
সেই শুভেচ্ছা বার্তায় লেখা হয়েছে, বাংলাদেশের সকল প্রিয় বন্ধুদেরকে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঈদ মুবারক! এই উৎসব হোক ভালোবাসা, শান্তি এবং প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করে নেয়া স্মরণীয় মুহূর্ত।
বিশ্বকাপের সময় আর্জেন্টিনা দলকে নিয়ে বাংলাদেশের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। বিশ্ববাসীর নজরেও এসেছে সেটা। অবশ্য পুরো বিশ্ব সেসব মনে রেখেছে কি না তা জানার উপায় নেই, তবে বাংলাদেশের সেই উন্মাদনা এখনো মনে রেখেছে আর্জেন্টিনা। যে কারণে এ শুভেচ্ছা।