দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বেশ কিছুদিন দিন ধরে গুঞ্জন ওঠেছিল কোভাচিচ চেলসি ছাড়বেন। অবশ্য সেই গুঞ্জন সত্যি করে এবার চেলসি ছাড়লেন তারকা ফুটবল খেলোয়াড় মাতেও কোভাচিচ। ২৫ মিলিয়ন ইউরোতে এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডারের ৪ বছরের চুক্তি সম্পন্ন করেছে ম্যানচেস্টার সিটি।
এর আগে ক্লাব ফুটবল ক্যারিয়ার ইতিমধ্যেই ৪ বার চ্যাম্পিয়নস লিগ জেতা কোভাচিচকে কিনতে চেলসির সঙ্গে সিটির সমঝোতা হয়েছে বলে খবর প্রকাশ করেছিল বিবিসি। ২০২৭ সাল পর্যন্ত ২৯ বছর বয়সী এ তারকার সাথে চুক্তির বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছে সিটি কর্তৃপক্ষ।
২০২১ সালে চেলসির চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের সদস্য ছিলেন কোভাচিচ। ফাইনালে সিটির বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচে বদলি হিসেবে খেলেছিলেন তিনি।
ক্রোয়েশিয়া জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৯৫টি ম্যাচ খেলেছেন কোভাচিচ। কাতার বিশ্বকাপে তৃতীয় হওয়ার পথে ক্রোয়াটদের সবগুলো ম্যাচ খেলেন ২৯ বছর বয়সী ফুটবলার।
গতকাল সিটির অভিজ্ঞ মিডফিল্ডার ইকলাই গিন্দোয়ান আনুষ্ঠানিকভাবে সিটি ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়ার ঘোষণা আসে।মিডফিল্ডে দলের আরেক প্রাণভোমরা বের্নাতো সিলভাও ক্লাব ছাড়বেন বলে জোর গুঞ্জন রয়েছে। মৌসুমের আগে মিডফিল্ডকে নতুন করে সাজানোর বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে 'ট্রেবল' জয়ী ক্লাবটি।