দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জিম্বাবুয়েতে বসবে টি-টেন লিগের আসর। এই টুর্নামেন্টের আগে প্লেয়ার ড্রাফটের আগে অংশগ্রহণকারী পাঁচ দলের সামনে সুযোগ ছিল সরাসরি চুক্তিতে চারজন ক্রিকেটারকে দলে ভেড়ানোর। ওই সুযোগ কাজে লাগিয়ে দলগুলো বড় তারকাদের দলে ভিড়িয়েছে।
জিম্বাবুয়ে-আফ্রো টি-টেন লিগে নাম লেখানো ক্রিকেটারদের তালিকায় আছে এউইন মরগ্যান, এভিন লুইস, রবিন উত্থাপ্পা ও ইউসুফ পাঠানদের মতো বড় বড় তারকাদের নাম।
আগামী ২ জুলাই হারারেতে হবে এই টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট। দলগুলো সর্বোচ্চ ১৬ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে। যার মধ্যে জিম্বাবুয়ের ৬ জন ক্রিকেটার রাখা বাধ্যতামূলক।
এই প্লেয়ার ড্রাফটের আগে দলগুলোর সামনে সুযোগ ছিল সরাসরি চুক্তিতে ক্রিকেটারদের দলে ভেড়ানোর। সর্বোচ্চ ৪ জন ক্রিকেটার দলে ভেড়াতে পারবে। অংশগ্রহণকারী পাঁচ দল তাই চারজন করে ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে।
প্রি ড্রাফট সাইনিং-
হারারে হ্যারিকেনস- এউইন মরগ্যান, ইভিন লুইস, শাহনেওয়াজ দাহানি, রবিন উথাপ্পা।
কেপ টাউন স্যাম্প আর্মি- ভানুকা রাজাপাকসে, করিম জানাত, রহমানউল্লাহ গুরবাজ, মহেশ থিকসানা।
ডারবান কালান্দার্স- আসিফ আলী, সিসান্ডা মাগালা, জর্জ লিন্ডে, হজরতউল্লাহ জাজাই।
জোবার্গ ব্যাফেলোস- ইউসুফ পাঠান, মুশফিকুর রেহমান, টম ব্যান্টন, নূর আহমেদ।
বুলাওয়ে ব্রেভস- সিকান্দার রাজা, অ্যাশটন টার্নার, টাইমাল মিলস, বেন ম্যাকডরমট।