দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারত নারী দলের বিপক্ষে আগামী জুলাইতে ঘরের মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। সোমবার ২০ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘোষিত এই ২০ সদস্যের দলে নেই দুই অভিজ্ঞ খেলোয়াড় পেসার জাহানারা আলম ও অল-রাউন্ডার রুমানা আহমেদ। রুমানার না থাকাটা অনুমেয়ই ছিল। যদিও রুমানার ব্যপারে ব্যখ্যা নেই। তবে বলা যায় জাহানারাকে বাদ পড়তে হয়েছে পারফরম্যান্সের জন্য।
এক যুগের আন্তর্জাতিক ক্যারিয়ার, দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে পড়েছিলেন দুজনেই। কিন্তু তার মলিন পারফরম্যান্সের এই সুযোগটা নিয়েছেন দুই পেসার মারুফা আক্তার ও ফারিহা ইসলাম তৃষ্ণা।
জাহানারার সবশেষ শ্রীলঙ্কা সফরে দুই ওয়ানডে খেলে উইকেট নিয়েছেন দুইটি। এক ম্যাচে ৬ ওভারে খরচ ৩৫ রান, আরেক ম্যাচে সমান ওভারে খরচ ৪৭ রান। সবমিলিয়ে শেষ ১০ ওয়ানডেতে তার উইকেট ৮ টি। উইকেট সংখ্যার চেয়ে রান খরচে তার উদারতা ভাবার বিষয় ছিল।
টি-টোয়েন্টিতে তার সাম্প্রতিক সময়ের পরিসংখ্যানটা আরও বিবর্ণ। সর্বশেষ ১০ ম্যাচে উইকেট মাত্র দুইটি! এই ১০ ম্যাচের চারটিতেই ওভার প্রতি খরচ করেছেন ১০ এর বেশি রান। বাকি ম্যাচগুলোতেও নিজের ছায়া হয়েই ছিলেন এই তারকা পেসার।
পেসারদের মধ্যে এখনো বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট জাহানারার। ৫২ ওয়ানডেতে নিয়েছেন ৪৮ উইকেট। ৭৮ টি-টোয়েন্টিতে নিয়েছেন ৫৭ উইকেট।
বাংলাদেশ নারী স্কোয়াড: নিগার সুলতানা জৌতি, সুবহানা মোস্তারী, মুর্শিদা খাতুন, লতা মণ্ডল, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, দিশা বিশ্বাস, রাবেয়া, ঝর্ণা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, সাথী রানী, রিতু মনি, সালমা খাতুন, শামীমা সুলতানা, ফারগানা হক পিংকি ও ফাহিমা খাতুন।