দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কাতার বিশ্বকাপের পর থেকেই অবনমন হয়ে চলেছে ব্রাজিলের। দুই আফ্রিকান দেশ মরক্কো ও সেনেগালের বিপক্ষে হেরেছে প্রীতি ফুটবল ম্যাচে। এমন কী অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ইসরায়েলের বিপক্ষে হেরে বিদায় নেয় নকআউট পর্ব থেকে।
এবার ব্রাজিলের অনূর্ধ্ব-১৭ দল হারল হারল ফুটসালের ফাইনালে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টে ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রথমবার ফুটসাল চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা।
ফাইনালে ব্রাজিলকে হারালেও শুরুতে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। ম্যাচের ১২ মিনিটে ব্রাজিল লিড নিয়ে শিরোপার পথে এগিয়ে যায়। প্রথমার্ধে ওই গোলেই লিড নিয়ে শেষ করে তারা।
দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা জোড়া গোল করে শিরোপা ঘরে তুলেছে। আর্জেন্টিনার বেতোন্নি গোল করে দলকে সমতায় ফেরান। টান টান উত্তেজনা শুরু হওয়া ম্যাচে শেষ বাঁশির পাঁচ মিনিট আগে গোল করে শিরোপা উৎসব করে তরুণ আর্জেন্টাইন ফুটসাল খেলোয়াড়রা।
প্যারাগুয়েতে অনুষ্ঠিত এই আসরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ভেনেজুয়েলা ৫-১ গোলে কলম্বিয়াকে হারিয়েছে। এছাড়া প্যারাগুয়েকে ৫-২ গোলে হারিয়ে চতুর্থ স্থান অধিকার করেছে পেরু।