দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লিটন কুমার দাস ও জাতীয় নারী ক্রিকেটার ফারজানা হক পিংকি দু’জনই বিকেএসপির প্রাক্তন ছাত্রছাত্রী। লিটনের এক বছরের সিনিয়রও পিংকি। দুজনের সম্পর্কটাও বড় ভাই-বোনের মতো।
শনিবার জাতীয় দলের শেষ ট্রেনিং সেশন ছিল ঈদের ছুটির আগে। এদিন নারী-পুরুষ দুই দলই অনুশীলন করে মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে। এ সময় লিটনকে বিদেশ থেকে ভালো একটি ব্যাট এনে দেওয়ার অনুরোধ করেন পিংকি।
সিনিয়রের আবদার মেটাতে দেরি করেননি লিটন। ড্রেসিংরুম থেকে তিনটি ব্যাট এনে পছন্দমতো একটি বেছে নিতে বলেন। পিংকি সেখান থেকে একটি তুলে নেন।
লিটন তখন বিকেএসপির বড় আপুকে মজা করে বলেন, 'এবার রান পাবেন। এটা দিয়ে খেলেন।'
বিষয়টি নিয়ে পিংকি বলেন, ‘আমি লিটনকে বলেছিলাম, একটি ব্যাট কিনতে চাই। সে বিদেশে গেলে তার মাপের একটি ব্যাট যেন আমার জন্য কিনে আনে। কিন্তু সে তখনই একটি ব্যাট দিয়ে দেয় খেলার জন্য।’